Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বিদেশি পর্যটক নিয়ে আবারও সুন্দরবনে আসছে গঙ্গা বিলাস

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:58:12 pm, Tuesday, 21 March 2023
  • 177 বার

মোংলা প্রতিনিধি:ভারতীয় পর্যটকবাহী প্রমোদতরী ‘গঙ্গা বিলাসে’ করে আবারও সুন্দরবনে আসছেন বিদেশি পর্যটক।বুধবার (২২ মার্চ) সুন্দরবনের ঢাংমারী ষ্টেশন থেকে সরকারি রাজস্ব দিয়ে তারা বনের বিভিন্ন স্থানে প্রবেশ করবেন। এ যাত্রায় চারজন সুইস এবং দুইজন জার্মান পর্যটক থাকবেন। এসময় তাদের সঙ্গে দু’জন সশস্ত্র বনরক্ষী নিযোজিত থাকবেন বলেও খুলনা বনাঞ্চলের বনসংরক্ষক (সিএফ) মিহির কুমার দো মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

মিহির কুমার দো বলেন, প্রথমে বিদেশি এই ছয় পর্যটক বুধাবার (২২ মার্চ) সুন্দরবনের ঢাংমারী ষ্টেশন থেকে সুন্দরবন ভ্রমনের জন্য তাদের সরকারি রাজস্ব ফি জমা দিবেন। সেখান থেকে ওইদিন তারা বনের হারবাড়িয়া ইকোট্যুরিজম কেন্দ্রে যাবেন।

এরপর বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রমোদতরী গঙ্গা বিলাসে করে তারা যাবেন সুন্দরবনের কচিখালী এলাকায়। সেখানে ভ্রমন করে পরদিন ২৪ মার্চ তারা কটকা এলাকার জামতলা সী বিচ ঘুরে দেখে রাতেই আবার ওই প্রমোদতরীতে উঠবেন। এদিন পশুর নদী পাড়ি দিয়ে পর্যটকবাহী বিলাসবহুল এই প্রমোদতরী ২৫ মার্চ বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ভ্রমন শেষে ওইদিনই আবার নদী পথে খুলনার আংটিহারা এলাকায় ইমিগ্রেশন করতে যাবেন এই বিদেশি পর্যটকরা। ২৬ মার্চ ইমিগ্রেশন সম্পন্ন করে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবেন তারা।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি দুপুরে চারজন সুইস, দুইজন জার্মান ও একজন অস্ট্রেলিয়ানসহ ২৮ জন পর্যটক নিয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী দিয়ে সুন্দরবনের নৌ সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করে ভারতের প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’। পরদিন ৪ ফেব্রুয়ারি পর্যটকবাহী বিলাসবহুল পাঁচ তারকা মানের এ জাহাজটি মোংলা বন্দরের জেটিতে আসলে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী অভ্যার্থনা জানান।

সংশ্লিষ্ট সুত্র জানায়, ছয় পর্যটক ছাড়া বাকি পর্যটকরা গত ১৯ মার্চ ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বিন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বিদেশি পর্যটক নিয়ে আবারও সুন্দরবনে আসছে গঙ্গা বিলাস

আপডেট টাইম : 06:58:12 pm, Tuesday, 21 March 2023