Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বিমানবন্দরে সম্মান পান না প্রবাসীরা: গণশুনানিতে অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:38:37 pm, Tuesday, 5 April 2022
  • 145 বার
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মোহাম্মদ রিয়াজ থাকেন সৌদি আরবে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে করে তাঁর সৌদি আরব যাওয়ার কথা থাকলেও এখনো তিনি যেতে পারেননি। তাঁকে কিছু জানানোও হয়নি। পরে নিজে খোঁজ নিয়ে জেনেছেন ফ্লাইটের সময় পিছিয়ে রাত সাড়ে ১১টা করা হয়েছে। শুধু রিয়াজ নন, এমন বিড়ম্বনায় হরহামেশাই পড়ছেন প্রবাসীরা। তাঁদের অভিযোগ—বিমানবন্দরে তাঁদের সম্মান দেওয়া হয় না। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ মঙ্গলবার এক গণশুনানির আয়োজন করে। এতে অংশ নিয়ে প্রবাসীরা জানান, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের অবহেলার চোখে দেখা হয়। তাঁদের ঠিকমতো সম্মান দেওয়া হয় না। বিমানবন্দরে পদে পদে ভোগান্তির শিকার হন প্রবাসী শ্রমিকেরা।

গণশুনানিতে সৌদিপ্রবাসী রিয়াজ বলেন, ‘যতবার সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে দেশে এসেছি, ততবার দেখেছি বিমানে ফ্লাইট বিলম্ব হচ্ছে। আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যে সেবা পাওয়ার কথা, সেটা আমরা পাচ্ছি না। স্টাফেরা মনে করেন, এয়ারপোর্ট তাঁদের বাবার সম্পত্তি। আমাদের যেন তাঁরা ভিক্ষা দিচ্ছেন। এয়ারপোর্টে আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন, তাঁরাও কোনো সহযোগিতা করেন না।’ আরেক সৌদিপ্রবাসী গোলাম মোস্তফা বলেন, ‘বিমানের ফ্লাইট সব সময় বিলম্ব হয়। কিন্তু অন্য এয়ারলাইনসে এমন সমস্যা হয় না। আর বিমানবন্দরে পাসপোর্টে এন্ট্রি করতে অনেক দেরি হয়। মালামাল বুঝে পেতেও অনেক দেরি হয়। এসব সমস্যার সমাধান দরকার।’

প্রবাসী তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, শাহজালাল বিমানবন্দরে বছরখানেক আগে লাগেজ থেকে তাঁর দামি মোবাইল চুরি হয়েছে। অভিযোগ জানানোর পর বিমানবন্দর থেকে বলা হয়েছে, ‘আপনি পরে আসেন।’ কিন্তু পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

বেবিচক আয়োজিত গণশুনানিতে বিদেশি দুই যাত্রীও অংশ নেন। যুক্তরাষ্ট্রের নাগরিক কার্ল অগাস্টসন বিমানবন্দরে সাধারণ যাত্রীদের জন্য ওয়াইফাই সুবিধা নেই বলে জানান।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান যাত্রীদের সমস্যাগুলো শোনেন এবং সমাধানের জন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের অবহিত করেন। এ সময় বিমানের ব্যবস্থাপককে গণশুনানিস্থলে পাওয়া যায়নি। পরে পাঁচ মিনিটের মধ্যে বিমানের ব্যবস্থাপককে গণশুনানিতে আসার নির্দেশ দেন বেবিচক চেয়ারম্যান। পরে বিমানের কেউ গণশুনানিতে কেন অংশ নেয়নি, তা জানতে চেয়ে বিমানের স্টেশন ম্যানেজার আরিফুর জামান খানকে লিখিত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ‘বিমানবন্দরে যাত্রীরা যাতে ভালো ব্যবস্থাপনা পায়, তার জন্য আমরা কাজ করছি। একটা আন্তর্জাতিক বিমানবন্দরে যে সুবিধা থাকার কথা, এখন পর্যন্ত তা আমাদের হয়নি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় পৃথিবীর অন্য বিমানবন্দরে মতো যাত্রীসেবার মানোন্নয়নের চেষ্টা করছি। অনেক পদক্ষেপ নিয়েছি, ভবিষ্যতেও নেব।’

প্রবাসী শ্রমিকদের কাছে দুঃখ প্রকাশ করে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘প্রবাসীরা যে রেভিনিউ পাঠায়, তা আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখছে। কিন্তু প্রবাসীরা আজ যে অনুভূতি প্রকাশ করেছেন, তা দুঃখজনক। যাত্রীদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। উন্নত মানের সেবা দিতে হবে। কেউ যদি সেবা না পান, তাহলে আমাদের হেল্প ডেস্ক তাঁকে সহযোগিতা করবে। যারা সার্ভিস দিতে ব্যর্থ হবেন, তাঁদের জরিমানা করবে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট।’

গণশুনানিতে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসানসহ বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিমানবন্দরে সম্মান পান না প্রবাসীরা: গণশুনানিতে অভিযোগ

আপডেট টাইম : 09:38:37 pm, Tuesday, 5 April 2022