Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বিলাসবহুল গাড়ি চড়ে ভিক্ষা করতে আসা নারী গ্রেফতার

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:00:18 am, Tuesday, 24 January 2023
  • 168 বার

আমার ডেক্স:ঘটনাটি সংযুক্ত আরব আমিরাতের। দেশটির রাজধানী আবুধাবিতে ২০২২ সালের ৬ নভেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে ১৫৯ জন ভিক্ষুককে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে একজন নারীও রয়েছেন, যিনি বিলাসবহুল গাড়ি থাকার পরও মসজিদের সামনে বসে ভিক্ষার জন্য হাত পাততেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ভিক্ষা করার জন্য একজন নারীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা। পরে পুলিশ তার ওপর নজরদারি করে এবং শহরের বিভিন্ন এলাকায় মসজিদের সামনে তাকে ভিক্ষা করতে দেখে। ওই নারী আধুনিক মডেলের বিলাসবহুল গাড়ি দূরে পার্ক করে রেখে হেঁটে মসজিদ পর্যন্ত যেতেন। পরে তার কাছ থেকে ভিক্ষা করে পাওয়া বিপুল পরিমাণ অর্থও উদ্ধার করে পুলিশ। পরে ওই নারী বিরুদ্ধে মামলা এবং তার কাছে পাওয়া নগদ অর্থ জব্দ করা হয়।
কর্তৃপক্ষের তথ্যমতে, ভিক্ষা করা একটি সামাজিক অভিশাপ, যা যেকোনো সমাজের সভ্য ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। ‘ভিক্ষা করা সমাজে অসভ্য কাজ এবং সংযুক্ত আরব আমিরাতে এটি অপরাধ। ভিক্ষুকরা প্রতারণা করতে পারে এবং মানুষের উদারতাকে পুঁজি করে লোক ঠকিয়ে অর্থ উপার্জনে নেমে পড়ে’, বলছে পুলিশ।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানান, ভিক্ষা করার শাস্তি হলো তিন মাসের কারাদণ্ড এবং কমপক্ষে ৫ হাজার দিরহাম অর্থদণ্ড অথবা দুটির মধ্যে যেকোনো একটি দণ্ড। এ ছাড়া সংঘটিত ভিক্ষাবৃত্তির শাস্তি হলো ছয় মাসের কারাদণ্ড এবং কমপক্ষ এক লাখ দিরহাম জরিমানা।

পুলিশ জানায়, এটি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভিক্ষাবৃত্তির মতো খারাপ কাজ রোধ করতে আমিরাতজুড়ে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের মাধ্যমে প্রচেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে রমজান মাসে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে পুলিশি অভিযান চালাতে বিশেষ দল গঠন করা হয়েছে।

এর আগে, কেউ ভিক্ষা করে ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল পুলিশ। পুলিশের তথ্যমতে, দাতব্য প্রতিষ্ঠানের জন্য অফিসিয়াল চ্যানেল স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার এবং যাদের অনুদান প্রয়োজন তাদের এসব প্রতিষ্ঠানগুলোতে নিবন্ধন করা উচিত।

সূত্র : খালিজ টাইমস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিলাসবহুল গাড়ি চড়ে ভিক্ষা করতে আসা নারী গ্রেফতার

আপডেট টাইম : 01:00:18 am, Tuesday, 24 January 2023