Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বিয়ের কথা বলে তরুণীকে ধর্ষণ, রেস্টুরেন্টের মালিক গ্রেফতার

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:49:53 pm, Thursday, 31 March 2022
  • 150 বার
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরল উপজেলায় বিয়ের কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগে রাহমাতুর রাফসান অর্নব নামে এক রেস্টুরেন্ট মালিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ মার্চ) রাতে উপজেলার পাহাড়পুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী। গ্রেফতারকৃত রাফসান (২৪) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জাহিদুল ইসলামের ছেলে। শহরের গণেশতলা এলাকার লেগেসি রেস্টুরেন্টের মালিক রাফসান পাহাড়পুর ষষ্টীতলা এলাকায় ভাড়া বাসায় থাকতো।

বুধবার রাতে তরুণীকে বিরল উপজেলায় বেড়াতে নিয়ে যায়। রাত সাড়ে ৮টার পাহাড়পুরের এক বাসায় নিয়ে ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা এসে তাকে আটক করে পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘সাত দিনের রিমান্ড চেয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছিল। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। শুক্রবার ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা করা হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিয়ের কথা বলে তরুণীকে ধর্ষণ, রেস্টুরেন্টের মালিক গ্রেফতার

আপডেট টাইম : 08:49:53 pm, Thursday, 31 March 2022