Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বেশি দামে মুরগির বাচ্চা বিক্রির অপরাধে জরিমানা, পুরুস্কার পেল অভিযোগকারী

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:59:27 am, Thursday, 30 March 2023
  • 107 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে বেশি দামে ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রির অপরাধে আদর্শ ফিড কর্নারের স্বত্¡াধিকারী নারায়ন চন্দ্র দে-কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুধবার (২৯ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের আটাপট্টি এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এছাড়া অভিযোগকারী পোল্ট্রি চাষী মিজানুর রহমানকে প্রনোদনা হিসেবে জরিমানার ২৫ শতাংশ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
অভিযোগকারী পোল্ট্রি চাষী মিজানুর রহমান বলেন, আদর্শ ফিড কর্নার ২৮ মার্চ এক ব্যক্তির কাছে ৫৮ টাকা ৫৮ টাকা পিচ হিসেবে মুরগির বাচ্চা বিক্রি করেন। একই দিনে একই বাচ্চা আমার কাছে ৭২ টাকা পিচ হিসাবে বিক্রি করে। বিষয়টি আমার কাছে অন্যায় মনে হয়েছে। যার কারণে আমি ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে অভিযোগ দিয়েছিলাম। আজকে জরিমানা করেছে। সেই সাথে আমাকে জরিমানার ২৫ শতাংশ দিয়েছেন। এটা খুবই ভাল লেগেছে। তবে আমার কাছ থেকে নেওয়া অতিরিক্ত মূল্য ওই ব্যবসায়ীর কাছ থেকে ফেরত নেওয়ার প্রয়োজন ছিল।
এছাড়া, একই দিনে বাগেরহাট শহরের ঘরোয়া হোটেলে পুরোনো দিনের বাসি পিয়াজু ও বেগুনি সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করেছে। ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম পরিচালনা না করার জন্য সতর্ক করেছেন।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, এক চাষীর অভিযোগের সত্যতা পেয়ে আদর্শ ফিড কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করেছি। এছাড়া পুরোনো দিনের বাসি পিয়াজু ও বেগুনি সংরক্ষণের অপরাধে ঘরোয়া হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দিনে বিভিন্ন স্থানে দ্রব্য মূল্য সহনীয় রাখতে এবং মানসম্মত পন্য বিক্রিতে সচেতনতা বৃদ্ধির জন্য লিপলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বেশি দামে মুরগির বাচ্চা বিক্রির অপরাধে জরিমানা, পুরুস্কার পেল অভিযোগকারী

আপডেট টাইম : 02:59:27 am, Thursday, 30 March 2023