Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন

ব্যালট চুরির অভিযোগে শতাধিক আইনজীবীর বিরুদ্ধে মামলা

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:02:37 am, Thursday, 16 March 2023
  • 194 বার

আমার ডেস্ক:বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ব্যালট পেপার চুরি ও ছিঁড়ে ফেলার অভিযোগে শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে।বুধবার (১৫ মার্চ) সিনিয়র আইনজীবী ও সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন- অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট কামরুল হাসান সজল, অ্যাডভোকেট মাহফুজ-বিন-ইউসুফ, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাহদিন চৌধুরী, অ্যাডভোকেট গোলাম আক্তার জাকির, অ্যাডভোকেট মো. মনজুরুল আলম সুজন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট মোক্তার কবির খান, অ্যাডভোকেট আশরাফ-উজ-জামান খান, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১০০ আইনজীবীকে।
ব্যালট চুরির অভিযোগে শতাধিক আইনজীবীর বিরুদ্ধে মামলা

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা কনফারেন্স রুমে জোর করে বেআইনিভাবে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা রুমের মধ্যে থাকা ব্যালট পেপার ও নির্বাচন সংক্রান্ত অন্যান্য দ্রব্য টেনে হিঁচড়ে রুমের বাইরে বারান্দায় ফেলে দেন। এসময় তারা কিছু ব্যালট পেপার চুরি করে নিয়ে যান। ওই আসামিরা (নির্বাচন সংক্রান্ত) সাব-কমিটির সদস্য অ্যাডভোকেট মৌসুমি বেগম এবং কনফারেন্স রুমের বাইরে থাকা শুভ্র বোস ও গোলাম সারোয়ারসহ অন্যান্য আইনজীবীদের আহত করেন।তাদের চিৎকারে সমিতির দ্বিতীয় তলায় থাকা সাধারণ আইনজীবী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সমিতির ৩য় তলার বারান্দায় ছিন্নভিন্ন থাকা অনেক ব্যালট পেপার এবং নির্বাচন সংক্রান্ত আনুষঙ্গিক ক্ষতিগ্রস্ত দ্রব্যাদি দেখা গেছে, যার ক্ষতির পরিমাণ ৪ লাখ টাকা। সমিতির সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার বিষয়ে সবকিছু ধারণ করা আছে।বাদী এজাহারে আরও উল্লেখ করেন, আশঙ্কা করছি আগামীকাল থেকে নির্বাচন তারা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দেবেন না। এটা বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা নস্যাৎ করার অপচেষ্টা।

এদিকে বুধবার বেলা ১২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের হট্টগোল হয়। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশি হামলায় আইনজীবী-সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন- জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ফজলুল হক মৃধা, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জান্নাতুল ফেরদৌস তানবী, প্রথম আলোর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক শুভ্র কান্তি দাস, এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক এস এম নূর মোহাম্মদ, বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিম হোসেন, এটিএন বাংলার ক্যামেরাপারসন হুমায়ুন কবির, সময় টিভির ক্যামেরাপারসন সোলাইমান স্বপন ও ডিবিসি নিউজের ক্যামেরাপারসন মেহেদী হাসান মিমসহ আরও কয়েকজন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুপ্রিম কোর্ট বার নির্বাচন

ব্যালট চুরির অভিযোগে শতাধিক আইনজীবীর বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : 02:02:37 am, Thursday, 16 March 2023