Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ভারতের ১৩৫ জেলেকে আটক করলো নৌবাহিনী

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:45:50 am, Wednesday, 29 June 2022
  • 178 বার

বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ১৩৫ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী

মোংলা প্রতিনিধি:বঙ্গোপসাগর থেকে আটটি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় সোমবার (২৭ জুন) রাত ১০টার দিকে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনী তাদেরকে আটক করে। জব্দ করা ট্রলারসহ তাদেরকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ট্রলারে থাকা মাছ মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উন্মুক্ত নিলামে বিক্রির প্রস্তুতিও চলছে।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আট ট্রলার ও ১৩৫ জন ভারতীয় জেলে আটক হয়েছে। এর মধ্যে প্রথম দফায় ৬৭ জেলে ও চার ট্রলার মঙ্গলবার রাতে আর বাকি ট্রলার ও জেলেদের বুধবার থানায় হস্তান্তর করবে নৌবাহিনী। তাদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন আইনে পৃথক মামলার পর বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, আট ট্রলারের সমুদয় মাছ নিলামে বিক্রি করে অর্থ রাজস্ব খাতে জমা দেওয়া হবে। মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা ট্রলার ও জেলেদেরকে রাত ৮টার পর পুলিশ এবং মৎস্য দফতরে হস্তান্তর করবে নৌবাহিনী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ভারতের ১৩৫ জেলেকে আটক করলো নৌবাহিনী

আপডেট টাইম : 12:45:50 am, Wednesday, 29 June 2022