Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ভুটানের ব্যবহারে মোংলা বন্দর প্রস্তুত

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:21:59 am, Sunday, 19 March 2023
  • 96 বার

নিজস্ব প্রতিবেদক:দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলাকে ভুটানের ব‌্যবহারের জন‌্য প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রাফিক ইন ট্রানজিট প্রটোকল এর মাধ‌্যমে দেশটি এ সুযোগ পাচ্ছে। গত ১৩ মার্চ মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।২০২১ সালের জুন মাসে বাংলাদেশ-ভুটান যৌথ কমিটির সভায় মোংলা বন্দরকে পোর্ট অব কল হিসেবে ভুটানকে অনুমতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। একটি সূত্র উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ১৮ এপ্রিল ভুটান সফরকালে দু’দেশের পণ‌্য পরিবহন ও ট্রানজিট সম্পর্কে এমওইউ স্বাক্ষর হয়।

সংশ্লিষ্ট সূত্র উল্লেখ করেন, ভুটানের সাথে বাংলাদেশের সরাসরি নৌপথ নেই। ভুটান থেকে সীমিত পণ‌্য ভারত হয়ে নৌপথে বাংলাদেশে আমদানি হয়। ভুটান ও বাংলাদেশের মধ‌্যকার দুটি নৌপথ রয়েছে। দুটি নৌপথের শেষ প্রান্ত ভারতের মধ্যে পড়েছে। ভুটানের সাথে সরাসরি নৌপথ না থাকায় ভারত থেকে সড়ক পথে পণ‌্য ভুটানে পরিবহন করা হয়। নৌরুট দুটোর প্রথমটি হচ্ছে চট্রগ্রাম, চাঁদপুর, মাওয়া, আরিচা, সিরাজগঞ্জ, চিলমারী, দেখাওয়া হয়ে ভারতের ধুবরী। অপরটি হচ্ছে মোংলা, কাউখালী, বরিশাল, চাঁদপুর, মাওয়া, আরিচা, সিরাজগঞ্জ, চিলমারী ও দেখাওয়া হয়ে ভারতের ধুবরী।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ বলেন, ভুটানকে বন্দর ব‌্যবহারের অনুমতিতে আমাদের কার্যক্রম আরও বেগব‌ান হবে। আমাদের সবকিছু প্রস্তুত রয়েছে।

মোংলা বন্দরের সচিব কালাচাঁদ সিংহ বলেন, কবে নাগাদ ভুটান বন্দর ব‌্যবহার করবে এ ব‌্যাপারে নির্দিষ্ট কোন সময়সূচি চূড়ান্ত হয়নি।

মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মাহবু্ব হোসেন গত সোমবার মন্ত্রিসভাকে অবহিত করেন বিভিন্ন প্রক্রিয়া শেষ করে বাণিজ‌্য মন্ত্রণালয় এ ব‌্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ভুটানের ব্যবহারে মোংলা বন্দর প্রস্তুত

আপডেট টাইম : 01:21:59 am, Sunday, 19 March 2023