Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ভোল পাল্টিয়ে দল ত্যাগ করলেন আ’লীগ নেতা

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:55:53 pm, Friday, 30 August 2024
  • 171 বার

মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সোমনাথ দে অবশেষে ভোল পাল্টিয়ে দল থেকে অব্যাহতি নিয়েছেন। এদিকে খোলস পাল্টানো এ নেতার তার দল ত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মন্তব্যের ঝড় বইছে। তিনি কখন জাতীয় পার্টির নেতা, কখনও বা আওয়ামী লীগ নেতা। অবশেষে এখন তার স্থান হবে কোথায়? জনমনে এ নিয়ে নানা প্রশ্ন।

তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। বুধবার দিবাগত রাত ১০টার দিকে তার লিখিত অব্যাহতি পত্রের কপি পাওয়া যায়। বিষয়টি সম্পর্কে মোবাইল ফোনে জানতে চাইলে সোমনাথ দে বলেন, শারিরীক নানা জটিলতাসহ ব্যক্তিগত প্রয়োজনে তিনি আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডাকযোগে তার পদত্যাগ পত্রের আবেদনটি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক বরাবর পাঠিয়েছেন বলে তিনি জানান।

সোমনাথ দে জাতীয় পার্টি করতেন। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা ও মোরেলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন। ২০১৯ সালের শেষের দিকে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০২২-২০২৩ সালে গঠিত উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে তিনি ৩ নং সদস্য হিসেবে স্থান পেয়েছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ভোল পাল্টিয়ে দল ত্যাগ করলেন আ’লীগ নেতা

আপডেট টাইম : 03:55:53 pm, Friday, 30 August 2024