…………………………রুদ্রনীল রায়
ভাববেনাকোএতো সেই মাইকেলের সাহিত্য জয়
ভেবোনাকো এতো মেঘনাদ রামের বুকে ধরালো ভয় ।
কিন্তু ভাবতে ভুলোনা এ এক অমর জয়
ভাবতে ভুলোনা এ ছিল শাসকে বুকে ধরালো গূঢ় ভয় ।
সেদিন হয়তো মেঘনাদ পারেনি ঐ অতল অন্তরীক্ষ থেকে
কিন্তু ভুলোনা, বাঙ্গালি বেচেছে শাসকের করাল গ্রাস থেকে
মাইকেল হয়তো লিখেছিলেন পদ্যের পংক্তে
কিন্তু বাঙালি লিখেছে রক্তের লোহিত তুলিতে ।
বাঙালির সেই বিজয় গাঁথা মনে হবে যেন এক অমৃতকথা
ভুলোনা কো পেছনের সেই ত্রিশ লাখের দুঃখ- ব্যাথা ।
শাসকের সেইরুদ্ধ বেড়ি,লৌহ শিকল
গ্রেনেড আর রাইফেল হাতে ভঙ্গুর করি আনল সফল ।
শত্রæর বুক বিদির্ন করিয়া, স্বাধীনতার বেয়নেট বিধিল
শত সংগ্রামের পর লক্ষ বাংঙালি জয়ের সনেট লিখিল ।
সনেট নয় সে শব্দের কাছে বন্দী চতুষ্পদী
রক্ত বীজে লিখিত সে অমর কবিতাধ¦নী ।
গগণ পুড়িল,মৃৎ লোহিত, নীরে ছুটিল কম্পন
বিশ্ববাসী দেখিত যুদ্ধ রাখি রক্তের ঐ দর্পন।
পরাধীনতার দেয়াল ভাঙিতে করিল জীবন তর্পন
শ্রদ্ধাজানাই শ্রদ্ধাজানাই অমরতাদের অর্পন।
রক্ত আর ত্যাগের মহিমে জীবন হ্ইল পর
বুকে চেতন আর সাম্য নিয়ে সোনার বাংলা গড়।
Md.Liton 












