জানা গেছে, সকাল ৬টার দিকে সানকিভাঙ্গা গ্রামের শ্বশুর মোহাম্মদ শেখের বাড়ি থেকে নদীর চরে মাছ ধরতে যান হালিম সরদার। ৯টার দিকে মাছ ধরার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি খালে লাশ পাওয়া যায়।
হালিম সরদারের ছোট ভাই মিলন সরদার বলেন, ‘আমার ভাই গড়াজাল নিয়ে নদীতে গিয়েছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা এখনো জানি না।’
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Md.Liton 











