Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মামাকে মারধর করে গরু বিক্রির টাকা লুটের অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:53:50 pm, Sunday, 10 July 2022
  • 142 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে পারিবারিক বিরোধের জেরে নুর ইসলাম মীর (৫৪) নামের এক গরু ব্যবসায়ীকে মারধর এবং গরু বিক্রির টাকা লুটের অভিযোগ উঠেছে তারই ভাগ্নে শরিফুল সরদারের (৩২) বিরুদ্ধে। শুক্রবার রাতে সদর উপজেলার দেপাড়া গরুর হাট থেকে বাড়ি ফেরার পথে বিষ্ণুপুর ইউনিয়নের সাজোখালি এলাকায় এই মারধর ও টাকা লুটের ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী নুর ইসলাম ৬ জনের নাম উল্লেখ এবং ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। আহত নুর ইসলাম মীর বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী এলাকার শহীদ মুক্তিযোদ্ধা আনোয়ার মীরের ছেলে। আর হামলার ঘটনায় মূল অভিযুক্ত শরিফুল সরদার একই এলাকার আতিয়ার সরদারের ছেলে। নুর ইসলাম ও শরিফুল সম্পর্কে মামা-ভাগ্নে হন।

আহত নুর ইসলাম মীর বলেন, তিন-চার দিন আগে শরিফুল ও তার স্ত্রীর সঙ্গে আমি ও আমার ছোট ছেলের কথা কাটাকাটি হয়। তখন শরিফুল আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। ঘটনার দিন দেপাড়া হাটে দুটি গরু বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে ফিরছিলাম। এসময় রাত সাড়ে ৮ টার দিকে বিষ্ণুপুরের সাজোখালি এলাকায় রাজিবের সারের দোকন থেকে কিছুটা সামনে আসলে শরিফুল এবং তার সাথে থাকা সোহেল, হামজা, ওলিয়ার, সোহেল হোসেন, মাহাফুজ ও রাজ্জাক আমাকে ঘিরে ধরে হাতুড়ি-রড দিয়ে মারধর শুরু করে। তিনি আরও জানান, এসময় আমি রাস্তায় পড়ে গেলে আমার লুঙ্গিতে বেধে রাখা ২ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে তারা একটি ভ্যানে উঠিয়ে আমাকে বাড়ির দিকে পাঠিয়ে দেয়। বাড়ির সামনে থেকে আমার ছেলে ও স্থানীয়রা আমাকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে।

আহতের ছেলে সাগরের মীর বলেন, পারিবারিক বিরোধ থাকতেই পারে। তাই বলে নিজের মামাকে এভাবে লোকজন নিয়ে কেউ মারতে পারে! আমরা এই হামলার বিচার ও টাকা ফেরত চাই।

এদিকে এসব অভিযোগ অস্বীকার করে শরিফুল সরদার বলেন, আমাদের পারিবারিক বিরোধ আছে, এটা সত্য। কিন্তু মারধর বা টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আর বানোয়াট কথা। আমাকে ফাসানোর জন্য এইসব কথা বলা হচ্ছে। আরও বলতেছে যে, হাতুড়ি-রড দিয়ে মারা হইছে। মারের কোনো চিহ্নই তো নেই তার শরীরে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, নুর ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত এবং অভিযোগকারীর মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এই ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মামাকে মারধর করে গরু বিক্রির টাকা লুটের অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে

আপডেট টাইম : 11:53:50 pm, Sunday, 10 July 2022