Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

মাহফুজের প্রেমে পড়েছেন পরীমনি!

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:12:56 pm, Tuesday, 28 February 2023
  • 116 বার

আমার ডেস্ক:মাহফুজ আহমেদ অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমা মুক্তির অপেক্ষোয়। সিনেমাটির গান ‘মেঘের নৌকা’ সোমবার রাতে অন্তর্জালে মুক্তি পেয়েছে। আর সেই গানের লিংক শেয়ার করেছেন নায়িকা পরীমনি। গানটি দেখে মুগ্ধ তিনি।গানের কথা, সুর, গায়কী ও লোকেশন দেখে তার মন আনন্দে ভরে উঠেছে। গানে মাহফুজ আহমেদকে দেখে প্রেমে পড়ার কথা ব্যক্ত করেছেন তিনি। আর তাই মঙ্গলবার দিনের শুরুতেই প্রেমময় সংলাপ দিয়ে দিনের সূচনা করলেন পরী।

‘প্রহেলিকা’ সিনেমায় মাহফুজ আহমেদ অভিনয় করেছেন মনা চরিত্রে। ধারণা করা হচ্ছে, টিভি নাটকে অভিনেতার তুমুল জনপ্রিয় দুই চরিত্র নূরুল হুদা আর চৈতা পাগলাকেও ছাপিয়ে যাবে মনা। পরী বলেছেন ওই দুই ছবিকে ছাড়িয়ে যাবে ‘প্রহেলিকা’।

‘মেঘের নৌকা’ গানটি দেখে পরী বলেছেন, কী সুন্দর মিষ্টি একটা গান! যেমন সুন্দর গানের কথা, সুর, গায়কী, লোকেশন আর শিল্পীরা। কিন্তু এতোসব সুন্দরের মাঝে আমার চোখ আটকে রইলো মনার দিকে। মানে মাহফুজ আহমেদ। কী রোমান্টিক লুক! জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো আপনি মনা।

গানটিতে মাহফুজের নায়িকা শবনম বুবলী। পরী তাকে নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে তিনি নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রশংসা করেছেন।

পরী বলেন, চয়নিকা চৌধুরী তুমি সত্যিই অসাধারণ। এমন করে প্রেমটা তুমি পর্দায় তোলো, তার আরো একটা উদাহরণ হয়ে রইলো। আমার গর্ব হয় তোমার জন্য। আমরা নিশ্চয়ই গর্ব করে বলতে পারি- আমাদের একজন চয়নিকা চৌধুরী আছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

মাহফুজের প্রেমে পড়েছেন পরীমনি!

আপডেট টাইম : 06:12:56 pm, Tuesday, 28 February 2023