Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মুরগি খাওয়ার সময় ধরা পড়লো বিশাল অজগর

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:31:08 pm, Thursday, 8 September 2022
  • 113 বার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
সুন্দরবন সংলগ্ন মোংলার খরমা-কাটাখালী এলাকার একটি মুরগির খামার থেকে বিশাল এক অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। উদ্ধার হওয়া অজগরটি পুনরায় বনের গহীনে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের খরমা-কাটাখালী এলাকার বাসিন্দা রুহুল আমিন হাওলাদারের (৪৫) বাড়ির মুরগির খামারে ঢুকে মুরগি ধরে খাচ্ছিল একটি বিশাল আকৃতির অজগর সাপ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভোরে খামার মালিক মুরগির ডাকাডাকি শুনে খামারে এসে দেখেন একটি অজগর খামারের মুরগি ধরে খাচ্ছে।

পরে বনবিভাগকে খবর দিলে বনবিভাগের কর্মকর্তা মো. শাহজাহান ও বাঘবন্ধু মারুফসহ এলাকাবাসীর সহায়তায় সকাল ৭টার দিকে তারা খামার থেকে সাপটি উদ্ধার করেন। এরমধ্যেই সাপটি ওই খামারের তিনটি মুরগি খেয়ে ফেলে। বন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, উদ্ধার হওয়া এ অজগরটি লম্বায় ১৫ ফুট, আর ওজন ২৭ কেজি। সাপটি উদ্ধারের পর সকাল ৯টার দিকে বরইতলা টহল ফাঁড়ির বনের গহীনে অবমুক্ত করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মুরগি খাওয়ার সময় ধরা পড়লো বিশাল অজগর

আপডেট টাইম : 06:31:08 pm, Thursday, 8 September 2022