Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

মেডিকেল ভর্তির ফল প্রকাশ

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:49:11 pm, Tuesday, 5 April 2022
  • 178 বার

মহানগর ডেস্ক: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে পুরানো স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ বছর পরীক্ষায় পাস করেছে ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।ফলাফল অনুযায়ী, সরকারি কলেজে ১ হাজার ৮৮৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৪৫ জন ছাত্রী ভর্তি হতে পারবেন। পরীক্ষায় ৯২ দশমিক ৫ সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/) ফল পাওয়া যাচ্ছে।

ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে মেয়ে। এ বছর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত শুক্রবার (১ এপ্রিল) ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিকেল ও একটি ছিল ডেন্টাল কলেজ। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে এ বছর রেকর্ডসংখ্যক ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেন। দেশে সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ জন।

দেশব্যাপী সরকারি মেডিকেল কলেজে মোট ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে পরীক্ষা দিতে আবেদন করেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এরমধ্যে ঢাকায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ৬৭৮ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে আবেদন করেন ৩৩ শিক্ষার্থী, যা বিগত যে কোনো বছরের তুলনায় বেশি। শুক্রবারের ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন অংশ নেন। অর্থাৎ এ বছর ঢাকায় আবেদনকারীদের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ১৭৫ জন। এ বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের তথ্য মতে, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মোট ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে মোট আসনসংখ্যা ১০ হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

মেডিকেল ভর্তির ফল প্রকাশ

আপডেট টাইম : 02:49:11 pm, Tuesday, 5 April 2022