Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোংলার হারবারিয়ায় সার বোঝাই লাইটার জাহাজ ডুবি

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:54:27 pm, Wednesday, 25 January 2023
  • 92 বার

মোংলা প্রতিনিধি:মোংলা বন্দরের বহিনঙ্গরের হারবারিয়া-৮ এলাকায় সার নিয়ে এমভি শাহাজালাল এক্সপ্রেস নামে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বন্দরের বহিনঙ্গরের হাড়বাড়িয়া-৯ এ অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজ MV. VITA OLYMPIC থেকে সার নিয়ে লাইটার জাহাজটি যশোরের নোয়াপাড়া এলাকায় যাওয়ার পথে মোংলা বন্দরের বহিনঙ্গর হাড়বাড়িয়া-৮ এলাকায় এসে প্রোপেলার ভেঙ্গে পানি ঢুকে ডুবে যায় বলে জানা যায়।

এ সময় ওই লাইটার জাহাজে থাকা ৮ জন স্টাফের মধ্যে ৭ জন সাতরে পাশে অবস্থান করা এম.ভি নয়ন শয়ন লাইটার জাহাজে এবং অন্য ১ জন স্টাফ সাতরে পাশে অবস্থান করা এম.ভি মাহমুদ রায়হান লাইটার জাহাজে উঠে।

উল্লেখ্য, লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজ MV. VITA OLYMPIC গত ২১ জানুয়ারি ৩১ হাজার ৪৫৯ মেট্রিকটন MOP সার নিয়ে মোংলা বন্দরের বহিনঙ্গর সুন্দরিকোঠা-১ এলাকায় আগমন করে। জাহাজ হতে কিছু সার আনলোড করার পর ২৪ জানুয়ারি জাহাজটিকে মোংলা বন্দরের বহিনঙ্গর হাড়বাড়িয়া-৯ এ স্থানান্তর করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোংলার হারবারিয়ায় সার বোঝাই লাইটার জাহাজ ডুবি

আপডেট টাইম : 06:54:27 pm, Wednesday, 25 January 2023