Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোংলায় কালাইনগর বাঁধ ভেঙে গ্রামে ঢুকলো পানি

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:35:35 pm, Tuesday, 16 August 2022
  • 119 বার

মোংলা  প্রতিনিধি:

পশুর নদীর বাঁধ ভেঙে বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালাইনগর গ্রামের কয়েকশ পরিবার পানিবন্দি হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) দুপুরে অস্বাভাবিক জোয়ারের পানিতে কালাইনগর বাঁধটি ভেঙে যায়। এছাড়া বাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে চিলা ইউনিয়নের চিলা, সুন্দরতলা, জয়মনি, চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ী, মালগাজী এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নের কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। এদিকে সোমবারও অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবন। বনবিভাগের দুবলার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার ও করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বিষয়টি  নিশ্চিত করেছেন।

বাঁধ ভেঙে গ্রামে ঢুকলো পানি

চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম বলেন, ‘বাঁধ ভেঙে কানাইনগর গ্রামের বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ঘরের ভেতরেও পানি উঠেছে। কেউ খাটের ওপর আবার কেউ উঁচু রাস্তায় অবস্থান নিয়েছেন। ভাটা হলে পানি নেমে গেলে তারা ঘরে ঢুকবেন।’তিনি আর বলেন, জোয়ারের পানিতে মৎস্য ঘের ও ধানের বীজতলা ডুবে মালগাজী ও কালিকাবাড়ী গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার  বলেন, কয়েকদিনের দুর্যোগে ক্ষয়ক্ষতি তো একটু হয়েছেই। তবে সেটি পরে জানাবো হবে।তিনি বলেন, সোমবারের জোয়ারেও সুন্দরবন প্লাবিত হয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় পানি কিছুটা কমেছে।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী  বলেন, নিম্নচাপটি ভারতের ওড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এর ফলে সোমবারও মোংলাসহ উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। আজও উপকূল জুড়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অস্বাভাবিক জোয়ারের চাপও থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোংলায় কালাইনগর বাঁধ ভেঙে গ্রামে ঢুকলো পানি

আপডেট টাইম : 07:35:35 pm, Tuesday, 16 August 2022