Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোংলায় দাবদাহের মধ্যে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:36:31 pm, Thursday, 18 August 2022
  • 112 বার

মোংলা প্রতিনিধি:প্রচণ্ড দাবদাহের মধ্যে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। সেটি উৎপত্তিস্থলে ঘনীভূত হচ্ছে। এর ফলে বৃহস্পতিবার মোংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল থেকে বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলের দুবলার চরে মেঘলা-গুমোট আবহাওয়া বিরাজ করছে। তবে এমন আবহাওয়ার মধ্যেও সাগরে মাছ শিকারে মগ্ন রয়েছেন জেলেরা। সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার বলেন, এখানকার আকাশ কিছুটা মেঘলা রয়েছে। তবে সাগর খুব বেশি উত্তাল না থাকায় জেলেরা স্বাভাবিকভাবে মাছ ধরছেন। এদিকে প্রচণ্ড দাবদাহে মোংলাসহ উপকূলীয় এলাকার জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রখর রোদে কাজ করতে বিপাকে পড়ছেন নিতান্ত খেটে খাওয়া দিনমজুররা। গরমে হাসফাঁস করছেন শিশু-বৃদ্ধরা।

চাঁদপাই ইউনিয়নের কাইনমারী গ্রামের বাসিন্দা কৃষক অমৃত রায় বলেন, গরমে ঘরে টেকা যাচ্ছে না, বাহিরেও গরম। গরম আগেও পড়েছে কিন্তু এবারের এতো বেশি গরম পড়েনি। বৃষ্টি না হওয়ায় গরম বেশি। গরমে মাঠে ধানের বীজও ফেলতে পারছি না, ফেললেও তা হবে না রোদে পুড়ে যাবে।

সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা দিনমজুর মো. ইদ্রিস হাওলাদার বলেন, গরমে বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছি। কাজ কর্মও কম। গরমে ঠিকমতো কাজ করা যায় না। তাই কেউ কাজ দিতে কিংবা করাতে চায় না। খুব কষ্টে আছি গরমে।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, প্রচণ্ড দাবদাহ চলছে। গত ২৪ ঘণ্টায় মোংলায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা মোংলায় বিরাজ করছে। দাবদাহে বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। সেটি উৎপত্তিস্থলে ঘনীভূত হচ্ছে। এর ফলে বৃহস্পতিবার মোংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে উপকূলে দাবদাহের পাশাপাশি গুমোট আবহাওয়া বিরাজ করছে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোংলায় দাবদাহের মধ্যে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

আপডেট টাইম : 07:36:31 pm, Thursday, 18 August 2022