Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

মোংলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:46:26 pm, Saturday, 30 July 2022
  • 248 বার

মোংলা প্রতিনিধি:মোংলা পৌর শহরের ৬নং ওয়ার্ডের দিগন্ত কলোনীতে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে ইয়ামিন নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়। ইয়ামিন একই এলাকার বাবুল হোসেনের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, শনিবার সকালে বাড়ির উঠানে খেলছিল শিশুটি। একপর্যায়ে বাড়ির লোকজনের অগোচরে সে বাড়ির পাশেই নির্মাণাধীন সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে তারা সেপটিক ট্যাংকের পানি থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানিয়রা বলেন, কন্টাকটারের অবহেলা ও অসেচেতনতার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই, যাতে করে এভাবে আর কোন শিশু মৃত্যু বরণ না করে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জি এম আল আমিন বলেন, বাচ্চাটি তার নানা বাড়িতে বেড়াতে এসেছিলো। খেলতে খেলতে একপর্যায়ে বাচ্চাটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকিতে পড়ে মারা যায়। এটি কন্টাকটার এর অবহেলার কারণে হয়েছে। আমরা তাকে বার বার বলার পরেও তারা গাফিলতি করে কাজটি সম্পন্ন করেনি।

এ বিষয়ে জানতে চাইলে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এর এমডি মোঃ রাব্বি বলেন, আমরা বৃষ্টির জন্য কাজটি করতে পারিনি। বৃষ্টির সিজন শেষ হলেই ওয়ালের কাজ ধরবো।

মোংলা থানার তদন্ত (ওসি) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা নিয়ে আমরা তদন্ত করবো। তদন্ত করার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

মোংলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট টাইম : 11:46:26 pm, Saturday, 30 July 2022