স্টাফ রিপোটার,বাগেরহাট : বাগেরহাটের মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বকুলতলা গ্রামে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা মোতাহার সরদার নিহতের ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা হাসপাতাল গেট থেকে তাদের গ্রেফতার করা হয়। এরআগে বৃহস্পতিবার দুপুরে নিহত যুবলীগ নেতার ভাই কাদের সরদার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামে ইউপি মেম্বর আব্দুল্লাহ শেখকে প্রধান করে তার গ্রæপের ২১ জনকে আসামি করে হত্যা ও মারপিটের মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতার হলেন, আ. রাজ্জাকের ছেলে আ. হালিম শেখ (৩৭), মান্নান হাওলাদারের ছেলে হোসাইন হাওলাদার (২০), সরোয়ার শেখের ছেলে আসমাউল শেখ (২০), হাফিজুর হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (২৭) ও হাসেম শেখের ছেলে সরোয়ার শেখ। গ্রেফতারকৃদের বাড়ী বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামে।
মঙ্গলবার রাতে উপজেলার সোনাইলতলা ইউনিয়নে একটি চিংড়ি ঘের দখল নিয়ে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বর আব্দুল্লাহ শেখ গ্রæপের হামলায় চিংড়ি ঘেরে থাকা সাবেক ইউপি মেম্বার ফরিদ শেখ গ্রæপের সদস্য যুবলীগ নেতা মোতাহার সরদার নিহত ও আওয়ামী লীগের উভয় গ্রæপের ১১ জন আহত হয়।
মোংলা থানার ভারপ্রাপত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলামজানান, এঘটনায় নিহতের ভাই কাদের সরদার ইউপি মেম্বার আব্দুল্লাহ শেখকে প্রধান আসামি করে ২১ জনের নামসহ আরও ১০/১৫ জন অজ্ঞাত আসামির নামে বৃহস্পতিবার দুপুরে মোংলা থানায় মামলা করেন। এরপরই এই মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। দুপুরেই আসামীদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
Dhaka
,
Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
মোংলায় যুবলীগ নেতাকে হত্যা, গ্রেফতার ৫
-
Md.Liton - আপডেট টাইম : 07:49:55 pm, Thursday, 7 April 2022
- 170 বার










