Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোংলায় লোকালয় থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:45:19 pm, Sunday, 7 August 2022
  • 105 বার

মোংলা প্রতিনিধি:মোংলার লোকালয় থেকে প্রায় ১৩কেজি ওজনের একটি প্রাপ্ত বয়স্ক অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। সাপটি আনুমানিক ১১/১২ ফুট লম্বা। রবিবার (৭ আগষ্ট) সকাল ১১টায় সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের আঃ লতিফ চৌকিদারের বাড়ির সামনের জালে আটকে পরে অজগর সাপটি। সংবাদ পেয়ে ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে জাল কেটে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে বনবিভাগ।

ভিটিআরটি (ভিলেজ টাইগার স্পন্স টিম) লিডার আলমগির শিকদার জানান, ইদানি প্রায় সময়ে খবর পাচ্ছি বন্য প্রাণী বিশেষ করে হরিণ, বানর ও অজগর সাপ লোকালয়ে চলে আসছে। এখানকার গ্রামগুলি বনের খুব কাছাকাছি হওয়ায় এসকল প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। আমরাও তাদেরকে উদ্ধার করে বনবিভাগের সহায়তায় বনে ফিরিয়ে দিচ্ছি।

পূর্ব সুন্দরবন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির জানান, সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের আঃ লতিফ চৌকিদারের বাড়ির সামনে জালে অজগর সাপ আটকা পড়লে ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে জাল কেটে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করি। জালের নাইলনের সুতা গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে সাপটি মৃতপ্রায় অবস্থায় ছিল। সাপটিকে উদ্ধারকরে দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোংলায় লোকালয় থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট টাইম : 06:45:19 pm, Sunday, 7 August 2022