Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

মোংলা বন্দরে চাকরির ভুয়া নিয়োগ দেখিয়ে প্রতারণা, আটক-১

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:58:54 pm, Friday, 7 April 2023
  • 170 বার

মোংলা প্রতিনিধি:মোংলা বন্দরে ভুয়া নিয়োগপত্র দেখিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সেই চক্রের মূল হোতা আজিজুল ইসলামকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে তাকে খুলনা থেকে আটক করা হয়। শুক্রবার সকালে তাকে মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষের সম্পত্তি শাখার ল্যান্ড সার্ভেয়ার আবুল খায়ের বাদী হয়ে মামলা করেছেন। আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম।

আজিজুল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মোঃ খোকন ডালির ছেলে। সে মোংলা বন্দর কর্তৃপক্ষে চাকরি দেওয়ার নামে ভূয়া নিয়োগ পত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

মোংলা কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম বলেন, প্রতারণার মাধ্যমে একটি চক্র মোংলা বন্দর কর্তৃপক্ষে চাকরি দিতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। অনেক ভূয়া নিয়োগ পত্র জমা হয়েছে। তাই এই চক্রটিকে ধরতে আমরা তৎপর ছিলাম। জালিয়াতির মাধ্যমে তারা মানুষকে বোকা বানিয়ে টাকা নিতো। আর এতে বন্দর কর্তৃপক্ষের সুনামও নষ্ট হতো। তবে প্রতারক চক্রের অন্যতম হোতাকে আটক করা হয়েছে। বাকিদেরও ধরা হবে’।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

মোংলা বন্দরে চাকরির ভুয়া নিয়োগ দেখিয়ে প্রতারণা, আটক-১

আপডেট টাইম : 04:58:54 pm, Friday, 7 April 2023