Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

মোবাইল ডেটা শেষ হবে না আর!

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:27:43 am, Friday, 24 June 2022
  • 202 বার

বাড়িতে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে নেট দুনিয়ার সঙ্গে যুক্ত থাকলেও বাড়ির বাইরে কিন্তু তা সম্ভব হয় না। এর জন্য আপনাকে নির্ভর করতে হয় মোবাইল ডেটার ওপর। কিন্তু মোবাইল ডেটা ব্যবহার করে শান্তি পাওয়া যায় না। খুব দ্রুতই যেন শেষ হয়ে যায় এই ধরনের ইন্টারনেট প্যাক। মোবাইল ডেটার অন্যতম সুবিধা হলো যেকোনো স্থানেই মোবাইল ডেটা ব্যবহার করা যায়। লোডশেডিংয়েও নেটদুনিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারবেন আপনি। যা ওয়াইফাই ব্যবহারে সম্ভব হয় না। কিন্তু দ্রুত মোবাইল ডেটা শেষ হয়ে যাওয়ার সমস্যা থাকায় অনেকেই মোবাইল নেট চালিয়ে শান্তি পান না। তাদের জন্য আজ রয়েছে বিশেষ এক টিপস। আপনি যদি অ্যাড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তবে এই মোবাইলে আপনি একটি দুর্দান্ত সেটিং পাবেন। তা হলো ডেটা সেভার মোড। এই সেটিং ব্যবহার করলে আপনি ইনস্টাগ্রাম ও ফেসবুক রিল এবং ইউটিউব যতই দেখেন না কেন ডেটা ব্যবহারের হিসাব কমে আসবে।

মোবাইলে এই সেটিংটি করতে প্রথমে আপনাকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেটিংসে যেতে হবে। সেখানে সিম কার্ড এবং মোবাইল ডেটার অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন। এরপর ডেটা ইউজেস অপশনে ক্লিক করতে হবে।এরপর ব্যবহারকারীরা ডেটা সেভিং অপশন পাবেন। এতে ট্যাপ করুন। এরপর ডেটা সেভিং টগল চালু করলেই আপনি এই সুবিধা ভোগ করতে পারবেন।এই অ্যাপটি চালুর পর যেকোনো অ্যাপ অটো-আপডেট বা বড় ফাইল ডাউনলোড করা বন্ধ হয়ে যাবে। তাই এইগুলো আলাদাভাবে করে নিতে হয়। তা যদি অসুবিধা মনে হয় তবে অপশনটি বন্ধ করতে একই পদ্ধতিতে অন না করে অফ করুন।

সূত্র: আজ তাক বাংলা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

মোবাইল ডেটা শেষ হবে না আর!

আপডেট টাইম : 12:27:43 am, Friday, 24 June 2022