মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নে শুক্রবার ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অননুমোদিত ইট ভাটা ধ্বংস সহ ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গাবগাছিয়া গ্রামের মাসুদ শেখের অনুমোদিত এই লোকাল ভাটার উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন্ । এ গ্রামের মৃত মজিবর শেখের ছেলে মাসুদ শেখ এখানে প্রভাব খাটিয়ে আবাসিক এলাকায় খোলা অবস্থায় কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করছিলেন। অননুমোদিত এই লোকাল ইট ভাটার সরকার প্রদত্ত কাগজ বা অনুমতিপত্র নেই। ফলে এলাকার মানুষসহ এলাকার পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। আর এ অপরাধে মাসুদ শেখকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর আওতায় ২০ হাজার টাকা অর্থদন্ড সহ প্রস্তুতকৃত কাঁচা ইট পানি দিয়ে বিনষ্টিকরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান বলেন, দৈবজ্ঞহাটি ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করে। আর জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। ##
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
মোড়েলগঞ্জে অনুমোদিত ইট ভাটা ধ্বংস, ২০ হাজার টাকা অর্থদন্ড
-
Md.Liton - আপডেট টাইম : 04:36:58 pm, Friday, 15 April 2022
- 116 বার
জনপ্রিয় সংবাদ












