মোড়েলগঞ্জ অফিস : বাগেরহাটের মোড়েলগঞ্জে ট্রলার থেকে খালে পড়ে নিখোঁজ যুবক ইয়াছিন জোমাদ্দার(১৭) এর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে স্থানীয় লোকজন খালে তল্লাশী করে তার মরদেহ উদ্ধার করেন। এদিন সন্ধা ৭টার দিকে ট্রলার থেকে খাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাজার সংলগ্ন খালে পড়ে নিখোঁজ ছিলেন। ইয়াছিন জোমাদ্দার পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার চরবলেশ্বর গ্রামের কৃষক নুরুজ্জামান জোমাদ্দারের ছেলে।
ইয়াছিনের মা সাহিদা বেগম জানান, তার ছেলে সোমবার ইন্দুরকানি থেকে ট্রলারে করে কলা বিক্রির উদ্দেশে মোরেলগঞ্জের চেয়ারম্যান বাজারে যান। সেখানে তাতের ট্রলারটি ব্রিজের সাথে ধাক্কা লাগলে ইয়াছিন খালে পড়ে যায়। এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ইয়াছিনের মৃত্যু দুর্ঘটনা জনিত এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাতেই বিষয়টি যাচাই-বাছাই শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Dhaka
,
Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
মোড়েলগঞ্জে খালে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
-
Md.Liton - আপডেট টাইম : 07:00:09 pm, Tuesday, 19 July 2022
- 120 বার










