Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

মোড়েলগঞ্জে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে চলছে স্বাস্থ্যসেবা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:35:27 pm, Friday, 17 June 2022
  • 136 বার

পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য সেবা

এম. পলাশ শরীফ, মোড়েলগঞ্জ:বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার একটি পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য সেবা। দূর্ঘটনার আশঙ্কা নিয়েও আতঙ্কিত রোগীরা বাধ্য হচ্ছে স্বাস্থ্য সেবা নিতে। রয়েছে এসব কেন্দ্রে জনবল সংকট। খাউলিয়া ইউনিয়নে ৩৯ বছর পূর্বে ১৯৮২ সালে স্থাপিত হয় এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এ কেন্দ্রটি । এটি দীর্ঘ এক যুগ ধরে চলছে এ ঝুঁকিপূর্ণ ভবনে স্বাস্থ্য সেবা কার্যক্রম। ভবন নির্মানের মাত্র ১০ বছরের মাথায় ছাদের সংষ্কার করা হলেও বর্ষা এলেই ছাদ থেকে পানি পড়ে। ছাদে আগাছা জন্মেছে। প্রতিটি কক্ষ থেকে পলেস্তরা খসে খসে পড়ছে। বাথরুমের দরজা-জানালা জরাজীর্ণ। ব্যবহারে অনুপযোগী। এ কেন্দ্রের পাশর্^বর্তী একটি ভবন গত বছর সংস্কার করা হলেও এখনও পর্যন্ত হস্তান্তর করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। ২০০৮ সাল থেকে এ কেন্দ্রে উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসারের পদ শূণ্য রয়েছে। ডেপুটেশনে রয়েছে উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মো. আসলাম হোসেন। এ কেন্দ্রে অন্য যারা রয়েছে তারাও অনিয়মিত। স্বাস্থ্য সেবা মানুষের দোঁড় গোঁড়ায় পৌছে দিতে প্রতি ইউনিয়নে নির্মিত হয়েছে এসব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। কিন্তু কম বেশি ঝুঁকি নিয়ে প্রতিটি কেন্দ্রেই চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম। রয়েছে জনবল সংকট। স্বাস্থ্যসেবা নিতে আসা একাধিক রোগী বলেন, চিকিৎসা নিতে এসে ভয়ে থাকতে হয়। কখন মাথার উপর পলেস্তরা ধসে পরে।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন বলেন, খাউলিয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ঝুঁকিপূর্ন ভবনটির বিষয় উর্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পাশের একটি ভবন সংস্কার করা হলেও হস্তান্তর হয়নি। হস্তান্তার পেলেই ওই ভবনে চলবে সেবা কার্যক্রম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

মোড়েলগঞ্জে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে চলছে স্বাস্থ্যসেবা

আপডেট টাইম : 06:35:27 pm, Friday, 17 June 2022