মোড়েলগঞ্জ অফিসঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবর্ষিকী পালন উপলক্ষে বনার্ঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটাু অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় নেতাদের ছবি সম্বলিত একটি র্যালী বের হয়। পরে পৌর পার্কে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা রাখেন মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাগেরহাট-৪,আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. মুনসুর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা মৎস্যজীবী লীগের সভাপতি শেখ আব্দুর সবুর। অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন ইউপি চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো.আল আমিন শেখ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর পার্কে আলোচনা সভায় ১৬ ইউনিয়নের মৎস্যজীবী লীগের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষের উপস্থিতিতে কানায় কানায় ভরে উঠে পৌর পার্ক।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
মোড়েলগঞ্জে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালী ও আলোচনা সভা
-
Md.Liton - আপডেট টাইম : 08:12:52 pm, Thursday, 26 May 2022
- 115 বার
জনপ্রিয় সংবাদ












