মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে রোববার পৌর সদরের বারইখালী ষ্ট্রিল ব্রিজ থেকে চৌধুরী কাছারী পর্যন্ত ২ কিমি.রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বারইখালী ইউনিয়নের সাধারণ জনগণের ব্যানারে উপজেলা চত্বরে সকাল ১০ টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন মোটর সাইকেল ড্রাইভার আবুল হোসেন আবু। মানববন্ধনে ইজি বাইক চালক, মোটর ড্রাইভার, অটো রিক্সার সহ অর্ধশতাধিক ড্রাইভার অংশ গ্রহন করেন।
মানববন্ধনে তার বলেন, এ রাস্তাটি দীর্ঘ অর্ধযুগ ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। রাস্তার পিচ অনেক আগেই উঠে খোয়া দৃশ্যমান। মোটর ড্রাইভার সহ পথচারীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করে। প্রায়ই এ রাস্তায় ঘটে ছোট-বড় দুর্ঘটনা। অনতিবিলম্বে এ রাস্তাটি সংস্কারের দাবি জানান বক্তারা।
উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, শীঘ্রই বারইখালী ষ্ট্রিল ব্রিজ থেকে চৌধুরী কাছারী পর্যন্ত এ নির্মানের কাজের টেন্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
মোড়েলগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
-
Md.Liton - আপডেট টাইম : 07:21:39 pm, Sunday, 8 May 2022
- 135 বার
জনপ্রিয় সংবাদ












