Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোড়েলগঞ্জে সাহেরী খাবার পর একই পরিবারের ৬ জন অচেতন

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:18:56 pm, Saturday, 23 April 2022
  • 188 বার

এম. পলাশ শরীফ, বাগেরহাট :বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চিপাবারইখালী গ্রামে শুক্রবার ভোর রাতে সাহেরী খেয়ে ব্যবসায়ী মামুন হাওলাদার সহ একই পরিবারের ৬ জন অচেতন হয়ে পড়েছে। সকালে তাদের অসেচতন অবস্থায় পার্শ্ববর্তী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মামুন হাওলাদারের ভাই মন্টু হাওলাদার জানান, খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারের মুদি ব্যবসায়ী মামুন হাওলাদার (৪৫)সহ পরিবারের অন্যান্যরা ভোরে রাতে সেহেরী খাবার পর পরই সকলে অজ্ঞান হয়ে পড়ে । সকালে অজ্ঞান অবস্থায় মামুন হাওলাদার (৪৫), স্ত্রী সালমা বেগম (৩৫), মাদ্রাসা ছাত্র সালমান হাওলাদার (১৫), মেয়ে মাদ্রাসা ছাত্রী হালিমা (১৪), ছোট ছেলে আব্দুল্লাহ (৬) ও স্বশুর আব্দুল খালেক হাওলাদার (৭০) হাসপাতালে ভর্তি করা হয়। ধারনা করা হচ্ছে চুরির উদ্যোশে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির দুর্বৃত্তরা সুকৌশলে রান্না ঘরের দরজা খুলে খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয়। আর এ খাবার খেয়েই তারা অজ্ঞান হয়ে পড়ে। দুর্বৃত্তরা ঘরের ৩ টি শোকেস, ট্যাংক, ব্রিফকেস ভেঙ্গে তছনছ করেছে।

সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মিজানুর রহমান জানান, অজ্ঞান অবস্থায় সকালে ৬জন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞান থাকার কারনে দুর্বৃত্তরা কি পরিমান মালামাল ও নগদ টাকা হাতিয়েছে তা জানা যায়নি।

থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোড়েলগঞ্জে সাহেরী খাবার পর একই পরিবারের ৬ জন অচেতন

আপডেট টাইম : 04:18:56 pm, Saturday, 23 April 2022