Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোড়েলগঞ্জে ২০৬টি গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:30:49 pm, Monday, 25 April 2022
  • 190 বার

এম. পলাশ শরীফ, মোড়েলগঞ্জ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জে ২০৬টি গৃহহীন পরিবারের মাথা গোঁজার ঠাঁই হচ্ছে। সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ঈদের আগেই এই পরিবারগুলোকে নিজেদের ঘর বুঝিয়ে দেওয়া হবে।
সোমবার ২৫ এপ্রিল সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে উপজেলার ভূমিহীনদের জন্য বরাদ্দ ঘর ২০৬ উপকারভোগী পরিবারের অনুকুলে হস্তান্তর করবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, মুজিব বর্ষে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার। এই বৃহৎ কর্মযজ্ঞের জন্য ভিক্ষুক, প্রতিবন্ধী, অসহায় নারী, ষাটোর্ধ্ব প্রবীণ ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হয়েছে। খাসজমিতে ব্যারাক নির্মাণের মাধ্যমে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত দিয়ে একক গৃহ নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাড়িতে থাকবে দুটি শোবার ঘর, একটি রান্নাঘর, একটা ইউটিলিটি কক্ষ, একটি টয়লেট ও একটি বারান্দা। দুর্যোগসহনীয় এসব ঘর হবে টেকসই এবং প্রতিটি ঘরেই থাকবে সোলার সিস্টেম ও বজ্রপাত নিরোধক ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রতিটি সেমি পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে ও রঙিন টিনের ছাউনি দিয়ে তৈরি সব কটি বাড়ি সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। ঘরগুলো নির্মাণে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি যাতে না হয়, সে জন্য গঠিত টাক্সফোর্স কমিটি বিষয়টি তদারকি করেছেন।
সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ফাহিমা ছাবুল প্রমূখ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোড়েলগঞ্জে ২০৬টি গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন

আপডেট টাইম : 07:30:49 pm, Monday, 25 April 2022