Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

যাচাই-বাছাই কমিটির সভাপতিসহ মোড়েলগঞ্জে ৬ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:59:54 pm, Friday, 3 June 2022
  • 143 বার

এম. পলাশ শরীফ, বাগেরহাট:বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় ভাতাপ্রাপ্ত ৬ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এদের মধ্যে যাচাই-বাছাই কমিটির সাবেক সভাপতি লাল মুক্তিবার্তার মো. সরোয়ার হোসেনের নামও রয়েছে। যার লাল মুক্তি বার্তা নং-৪০৩০৬০৪৮৮। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার ১০/৩/২০২২ তারিখের প্রজ্ঞাপন মূলে এবং জামুকার ৭৮তম সভায় ওই ৬ জনের নামে ইস্যুকৃত বেসামরিক ও সামরিক গেজেট বাতিল করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ৬ জনের নামের ওপর ‘বাতিল’ সিল মেরে দেওয়া হয়েছে। যাচাই-বাছাই কমিটির সাবেক সভাপতি সরোয়ার হোসেনের গেজেটে বাতিল হওয়ায় তারই সভাপতিত্বে ১২০ জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই’র ফলাফল নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। জামুকার নির্দেশে তার সভাপতিত্বে ২০২১ সালের ১২ ও ১৩ই ফেব্রæয়ারি মোড়েলগঞ্জের বেসামরিক, সেনা ও বিজিবি গেজেটভূক্ত ও ভাতাভূক্ত ১২০ জন মুক্তিযোদ্ধার দালিলিক প্রমাণ ও সাক্ষ্য যাচাই-বাছাই সম্পন্ন হয়। সেই যাচাই-বাছাইয়ে ক (সর্বসম্মতিক্রমে) তালিকায় ৫৪ জন, খ (দ্বিধাবিভক্ত)-তালিকায় ৩৯ জন ও গ (নামঞ্জুর)-তালিকায় ২৭ জনকে দেখানো হয়েছিল। উক্ত যাচাই বাছাইয়ের আলোকে গত ফেব্রæয়ারি ২০২২ থেকে ৬৫ জন মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন মোড়েলগঞ্জ সোনালী ব্যাংক ব্যবস্থাপক রবিন্দ্র নাথ গাইন।
বছরের পর বছর ধরে মুক্তিযোদ্ধা হিসেবে সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করে আসলেও চলতি বছরের মার্চ মাসে মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হওয়া মোড়েলগঞ্জের অপর ৫ জন হচ্ছেন মঠবাড়ি গ্রামের তৈয়বুর রহমান (লাল মুক্তিবার্তা নং-০৪০৩০৬০৩৫৪), বড়ইতলা গ্রামের হাফিজুর রহমান কাসেম (লাল মুক্তিবার্তা নং-০৪০৩০৬০০১৬, বেসামরিক গেজেট নং-৩৯১৭), জামুয়া গ্রামের আসাদুজ্জামান (লাল মুক্তিবার্তা নং-০৪০৩০৬০৩৯৪, বেসামরিক গেজেট নং-৩১৮৫), ছোট বাদুরা গ্রামের সার্জেন্ট শেখ মজিবুর রহমান (সেনাবাহিনী গেজেট নং-১০৫২৯) ও দক্ষিণ সুতালড়ী গ্রামের হাবিলদার রুস্তুম আলী (সেনাবাহিনী গেজেট বাগেরহাট নং-৯২৮)।
গেজেটে বাতিল হওয়ার বিষয়ে জানতে চাইলে মোড়েলগঞ্জ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগ নেতা ও হোগলাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে তিনি আইনগতভাবে লড়াই করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

যাচাই-বাছাই কমিটির সভাপতিসহ মোড়েলগঞ্জে ৬ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

আপডেট টাইম : 05:59:54 pm, Friday, 3 June 2022