Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যে প্রথম ফার্মেসিতে গাঁজার তৈরি ওষুধ বিক্রি হচ্ছে

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:50:41 pm, Saturday, 21 October 2023
  • 176 বার

আমার ডেক্স:যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য জর্জিয়া নিবন্ধিত রোগীদের চিকিৎসার জন্য ফার্মেসিগুলোকে গাঁজার তৈরি ওষুধ সরবরাহের অনুমতি দিতে যাচ্ছে। এতে রোগীদের গাঁজার ওষুধ পাওয়ার সুযোগ প্রসারিত হবে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পিবিএস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

পিবিএসের মতে, জর্জিয়া বোর্ড অব ফার্মেসি এই সপ্তাহে ফার্মেসিতে গাঁজার তৈরি ওষুধ বিক্রির জন্য আবেদন জমা নেওয়া শুরু করেছে। ফার্মেসিগুলোকে গাঁজার তৈরি ওষুধ বিতরণের অনুমতি দেওয়ার বিধিবিধান গত মাসে জর্জিয়া বোর্ডে চূড়ান্ত হয়েছিল। ওই সময় নির্ধারণ করা হয়, ফার্মেসিতে বিক্রির জন্য ওষুধের টেট্রাহাইড্রোকানাবিনল (টিএইচসি) খুবই স্বল্প হবে, যা ৫ শতাংশের বেশি হবে না। স্বল্প টিএইচসি সম্পন্ন এসব ওষুধ ‘জর্জিয়া অ্যাক্সেস টু মেডিকেল ক্যানাবিস কমিশনের’ লাইসেন্সপ্রাপ্ত একটি ফার্ম থেকে কিনতে বা গ্রহণ করতে হবে। অঙ্গরাজ্যে প্রথম প্রতিষ্ঠিত গাঁজার তৈরি ওষুধ সরবরাহকারী বোটানিক্যাল সায়েন্সেস থেকে প্রায় ১২০টি ফার্মেসি গাঁজা সরবরাহ করবে। বোটানিক্যাল সায়েন্সেস এখন গোটা জর্জিয়ায় স্বাধীন ও লাইসেন্সপ্রাপ্ত ফার্মেসিতে নিজের পণ্য বিতরণ করবে।

বোটানিক্যাল সায়েন্সেসের সিইও গ্যারি লং বলেছেন, ‘লক্ষ্যে আমরা অটল ছিলাম বলেই জর্জিয়ার নিবন্ধিত রোগীদের আশাকে বাস্তবে রূপ দিতে পেরেছি। তাঁরা এখন স্বস্তিতে আছে। আমাদের পাঁচটি মালিকানাধীন ওষুধের দোকান এবং প্রায় ১২০টি স্বাধীন ফার্মেসি অংশীদার রয়েছে।

‘এতে রাজ্যের প্রায় ৯০ শতাংশ মানুষ বোটানিক্যাল সায়েন্সেসের তৈরি গাঁজার ওষুধ ৩০ মিনিটের মধ্যে হাতের নাগেলে পেতে পারবে। আমরা জর্জিয়ায় নিবন্ধিত রোগীদের জন্য ন্যায়সংগত এ অধিকার প্রতিষ্ঠা করতে পেরে গর্বিত। ফার্মাসিস্টদের বিশ্বাস এবং পেশাদারত্বকে কাজে লাগিয়ে দেশের জন্য একটি মডেল হতে পেরেছি।’

বোটানিক্যাল সায়েন্সেস বলেছে, এটি জর্জিয়া বোর্ড অব ফার্মেসি, জর্জিয়া ফার্মেসি অ্যাসোসিয়েশন এবং একাডেমি অব ইনডিপেন্ডেন্ট ফার্মেসির সঙ্গে এই পদ্ধতিকে কার্যকর করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করছে।

যেসব রোগীর চিকিৎসকের কাছ থেকে ব্যবস্থাপত্র এবং মেডিকেল গাঁজা কার্ড রয়েছে, তাঁদের এখন গাঁজার তৈরি ওষুধ প্রাপ্যতা আরও বাড়বে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যে প্রথম ফার্মেসিতে গাঁজার তৈরি ওষুধ বিক্রি হচ্ছে

আপডেট টাইম : 11:50:41 pm, Saturday, 21 October 2023