Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রামপালে পাওয়ার গ্রীডের লাইন ঘরের উপর, আতঙ্কে বাসিন্দারা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:06:45 pm, Tuesday, 26 September 2023
  • 100 বার

রামপাল প্রতিনিধি:রামপালের চকগোনায় বসবাসরত ঘরের উপর দিয়ে পাওয়ার গ্রীড কোম্পানির ১ লাখ ৩২ হাজার ভোল্টেজ লাইন টানায় আতঙ্কে রয়েছেন এক বাসিন্দা। চকগোনা গ্রামের মৃত যতীন্দ্রনাথ সরকারের পুত্র স্বপন কুমার সরকার এমন অভিযোগ করে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার রাজনগর ইউনিয়নের চকগোনা গ্রামের স্বপন সরকারের বসবাসরত ঘরের উপর দিয়ে ১ লাখ ৩২ হাজার ভোল্টেজের লাইন টানা হয়েছে। পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিঃ বড় বড় টাওয়ার করে তার সাথে লাইন যুক্ত করে। এতে তারের নিচে থাকা ঘরের বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় তারা রামপাল উপজেলা রাজনগর ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করেছেন স্বপন। বিভিন্ন সরকারি সংস্থাসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে প্রতিকার না পেয়ে অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

তিনি অভিযোগ করে বলেন, চকগোনা মৌজার ১০৫১ খতিয়ানের ১৮ দাগের মাত্র ২০ শতক জমিতে পরিবার নিয়ে বসবাস করছেন। রাতদিন তারের বিকট শব্দে ঘুম আসে না। বিশেষ করে একটু জোরে বাতাস হলেই তারের শো শো সব্দে বাচ্চারা ভয়ে চিৎকার করে কান্নাকাটি করে। তিনি সকলের সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিঃ খুলনার নির্বাহী প্রকৌশলী উত্তম কুমার সাধু এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কারও বাড়ি বা ঘরের উপর থেকে লাইন টানা হলে সরকারি বিধি অনুযায়ী কোন ক্ষতি পূরণ পাবেন না। তবে শুধুমাত্র সংযোগ দেয়ার সময় বড় কোন গাছ কাটা হলে তার ক্ষতিপূরণ দেয়া হয়। স্বপন সরকার অভিযোগ করেছেন এবং লাইন টানার সময় তিনি অসহযোগীতা করেন। লাইনের তার কোন কারণে ছিড়ে গেলে সাথে সাথে অটো বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান ওই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রামপালে পাওয়ার গ্রীডের লাইন ঘরের উপর, আতঙ্কে বাসিন্দারা

আপডেট টাইম : 06:06:45 pm, Tuesday, 26 September 2023