Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০০ কেজি চোরাই তামার তার উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:54:22 pm, Thursday, 2 March 2023
  • 172 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের অভ্যন্তরে ২০০ কেজির অধিক হেভি কপার ক্যাবল ও ০১টি তার কাটার হাতিয়ার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ ফেব্রæয়ারি) ভোর পৌনে ছয়টার দিকে রামপাল ক্যাম্পের আনসার ব্যাটালিয়নের অভিযানে এ চোরাই তামার তার উদ্ধার করা হয়।
রামপাল ক্যাম্পের আনসার ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বি-০৯ এলাকা হতে বিপুল পরিমান কপার ক্যাবল পাচার করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন আনসার সদস্যরা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বি-৯ এলাকায় অবস্থান নেয়। দুস্কৃতিকারীরা ব্যাটালিয়ন আনসার সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানের আশেপাশে অভিযান চালিয়ে বি-৯ এবং জেটি গেইট এলাকার মধ্যবর্তী স্থানে পাচার করার উদ্দেশ্যে জমাকৃত ২৪০ ফিট লম্বা ২০০ (দুইশত) কেজির অধিক হেভি কপার ক্যাবল ও ০১টি তার কাটার হাতিয়ার উদ্ধার করে। উদ্ধারকৃত কপার ক্যাবলের আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা ।
এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত মে ২০২২খ্রিঃ হতে এ পর্যন্ত ৫৫টির অধিক অভিযানে প্রায় ৬১ লক্ষ টাকার চোরাই মালামাল ও ৪১ জন চোরা কারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০০ কেজি চোরাই তামার তার উদ্ধার

আপডেট টাইম : 05:54:22 pm, Thursday, 2 March 2023