Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুতের মেশিনারি নিয়ে মোংলায় ভিড়েছে জাহাজ সেজুতি

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:06:10 pm, Friday, 17 February 2023
  • 94 বার

মোংলা প্রতিনিধি:রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে ‘এমভি সেজুতি’ জাহাজ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে। জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ৪৮ মেট্রিকটন মেশিনারি পণ্য রয়েছে।মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, ‘বাংলাদেশে আল সাফা শিপিং এই জাহাজের স্থানীয় এজেন্ট। এ ছাড়া স্থানীয় শ্রমিকদের ঠিকাদার প্রতিষ্ঠান ২৪ ঘন্টার মধ্যে এই পণ্য খালাস করে সড়ক পথে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেবে।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘দেশের নির্মাণাধীন প্রায় সব প্রকল্পের মালামাল অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে।’ দ্রুত সময়ের মধ্যে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় ব্যবসায়ীরাও এই বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুতের মেশিনারি নিয়ে মোংলায় ভিড়েছে জাহাজ সেজুতি

আপডেট টাইম : 07:06:10 pm, Friday, 17 February 2023