আমার ডেক্স:সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নেওয়া হচ্ছে বলে গুঞ্জন ছড়িয়েছে। গণমাধ্যমে এমন খবর চাউর হলেও খোদ মির্জা ফখরুল বলছেন, রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। রোববার (৯ আগস্ট) বিকেলে গুঞ্জন ছড়িয়ে পড়ে, রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব এবং বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় চূড়ান্ত। আগামী এক-দুই দিন পর বা ১২ আগস্ট এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
তবে মির্জা ফখরুল নিজেই বলেন, তিনি কিছুই জানেন না।
এর আগে গত ১ আগস্ট দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল জানিয়েছিলেন, রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন।
তবে মির্জা ফখরুলকে চূড়ান্ত করার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রোববার সন্ধ্যা ৭টার দিকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই। দলের পক্ষ থেকেও আমাকে কিছু বলা হয়নি।’
Md.Liton 











