Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রাস্তা সংস্কারের ইট বিক্রি করে দিলেন ইউপি সদস্য

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:11:25 pm, Sunday, 29 May 2022
  • 127 বার

মোংলা প্রতিনিধি:বাগেরহাটের মোংলায় রাস্তা সংস্কারের ইট বিক্রির অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম নামে স্থানীয় এক ইউপি সদস্যের (মেম্বার) বিরুদ্ধে। শনিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে হাসমত নামে স্থানীয় এক ব্যক্তির পুকুরপাড় থেকে বিক্রি হওয়া ১৫০০ ইট উদ্ধার করেন এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর চাঁদপাই এলাকার ওয়াজেদ আলীর বাড়ি থেকে দীন মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত সড়কের সংস্কার কাজ চলছে। বাংলাদেশ লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) আওতায় রাস্তাটি নতুন করে সংস্কার হচ্ছে। কিন্তু সে রাস্তা করতে গিয়ে সড়কের পাশে রাখা নতুন ও পুরোনো ইট খুঁজে পাওয়া যাচ্ছিল না। খবর ছড়ায় সেই ইট ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম স্থানীয় বাসিন্দা হাসমতের কাছে বিক্রি করে দিয়েছেন। শনিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে সেই ইট হাসমতের বাড়ির পুকুর থেকে উদ্ধার করেন এলাকাবাসী।

এলজিএসপির চাঁদপাই ইউনিয়ন ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান মোড়ল বলেন, ‘এ প্রকল্পের আওতায় উত্তর চাঁদপাই এলাকায় তিনটি ইট সলিংয়ের রাস্তার কাজ চলমান রয়েছে। এরমধ্যে ওয়াজেদ আলীর বাড়ি থেকে দীন মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত ৫০০ ফুট ইট সলিংয়ের রাস্তা থেকে ১৫০০ ইট স্থানীয় মেম্বার শফিকুল বিক্রি করে দেন বলে জানতে পেরেছি। বিষয়টি প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।’

ওই রাস্তার দেখভালের দায়িত্বে থাকা চাঁদপাই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য রাবেয়া বেগম বলেন, ‘চলমান তিনটি রাস্তা নির্মাণের মোট ২৫০০টি ইট খোয়া যায়। পরে এলাকাবাসীর খবরে শনিবার রাতে ওয়াজেদ আলীর বাড়ি থেকে দীন মোহাম্মদ আলীর বাড়ির রাস্তার পাশের বাসিন্দা হাসমতের বাড়ির পুকুর থেকে থেকে ১৫০০টি ইট উদ্ধার করি। ইটগুলোর বিষয়ে জানতে চাইলে মেম্বার শফিকুলের কাছ থেকে কেনার কথা জানায় হাসমত।’

ইট বিক্রির বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য শফিকুল ইসলাম  বলেন, ‘আমি এলাকায় ছিলাম না। এ বিষয়ে আমি কিছুই জানি না।’

চাঁদপাই ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম বলেন, ‘ইট কোনোদিন হেঁটে হেঁটে পুকুরে যায়নি, অবশ্যই চুরি হয়েছে। জনগণের জন্য আমরা রাস্তা করে দিচ্ছি তাও যদি চুরি হয় তা দুঃখজনক। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক ন্যায়সঙ্গত বিচার হওয়া উচিত।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার  বলেন, ‘এ সর্ম্পকে অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রাস্তা সংস্কারের ইট বিক্রি করে দিলেন ইউপি সদস্য

আপডেট টাইম : 06:11:25 pm, Sunday, 29 May 2022