গ্রিন টি থাকে সবারই পছন্দের তালিকায়। এই গ্রিন টি মানুষের জীবনে যেন নিয়ে আসে গুরুত্বপূর্ণ এক প্রহর, কারও এটি আবার পরিণত হয় অভ্যাসে। কেউ খান ওজন কমাতে, কেউ আবার ত্বকের যত্নেও।
তবে, কেবল স্বাস্থ্যই নয়, ত্বকের যত্নেও গ্রিন টির উপকার দুর্দান্ত। বরাবরের মতোই চা পাতা ব্যবহার করে সেটি ফেলে দেয়া হয়, কিন্তু এই ফেলে দেয়া চা পাতাই নিয়ে আসে ত্বকের নানা উপকার।

জেনে নেই, ত্বকের যত্নে গ্রিন টি কীভাবে ব্যবহার করবো।
বেঁচে যাওয়া গ্রিন টি দিয়ে স্ক্রাব তৈরি
প্রথমত চা বানানোর পর, বেঁচে যাওয়া চা পাতা দিয়ে স্ক্রাব তৈরি করতে হবে। এই স্ক্রাব ত্বকের বলিরেখা এবং ত্বককে টানটান করে রাখে। আর এটি ব্যবহারের ফলে ত্বকে আসে উজ্জলতা।
গ্রিন টির পাতার সাথে মেশাতে হবে একটু চিনি। এরপর এটি ব্লেন্ড করে মুখে ম্যাসাজ করতে হবে এবং সপ্তাহে একবার বা দুইবার এটি ব্যবহার করলেই দারুণ একটা ফল পাওয়া যাবে।

গ্রিন টি ফেস মাস্ক
গ্রিন টি খাওয়ার পর, পড়ে থাকা চা পাতার সঙ্গে দই, মধু ও হলুদ মিশিয়ে তৈরি করতে হবে পেষ্ট। এরপর এটি মুখে ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলতে হবে।
ফেস ম্যাসাজ
সারাদিনের ক্লান্তি এবং নানান কারণে মুখে তৈরি হয় ফোলা ভাব। আর এই ক্লান্তি এবং ফোলাভাব দূর করতে একটি গ্রিন টি ব্যবহার করলেই মিলবে সমাধান। প্রথমে, গ্রিন টি ব্যাগ ভিজিয়ে ফ্রিজে রাখতে হবে, এরপর ঠান্ডা টি ব্যাগ দিয়ে মুখে এটি ম্যাসাজ করতে হবে। আর এতেই কমবে মুখের ফোলাভাব।

ডার্ক সার্কেল
ব্যবহার করা গ্রিন টি ব্যাগ ফ্রিজে কিছুক্ষণ রাখতে হবে। এরপর এটি চোখের উপর কিছু সময় ধরে রাখলে চোখের ডার্ক সার্কেল দূর হবে অল্প সময়ে।
Md.Liton 
















