Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৬ শতাধিক রোগী

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:14:39 pm, Saturday, 8 August 2026
  • 88 বার

oplus_0

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বাগেরহাট কামিল (আলিয়া) মাদ্রাসায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য মো. বেলাল হোসাইন অপুর উদ্যোগে, বাগেরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় এবং ‘ইনসাফ, বাগেরহাট’-এর আয়োজনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পে নাক, কান ও গলা, মেডিসিন, অর্থোপেডিক ও গাইনি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ ছিল। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া ডায়াবেটিস পরীক্ষা ও রক্ত পরীক্ষার ব্যবস্থাও ছিল।
বাগেরহাটে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৬ শতাধিক রোগী
চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ও সার্জন ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাধন কুমার মিস্ত্রী, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. অনুপ কুমার ঘোষ এবং গাইনি বিশেষজ্ঞ ডা. ইসরাত জাহান।
আয়োজকরা জানান, দিনব্যাপী এ ক্যাম্পে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ পাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তারা এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজকরা বলেন, অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবার সুযোগ সহজতর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৬ শতাধিক রোগী

আপডেট টাইম : 07:14:39 pm, Saturday, 8 August 2026