Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রুপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে রুশ জাহাজ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:17:33 pm, Tuesday, 25 April 2023
  • 118 বার

মোংলা প্রতিনিধি:পাবনায় নির্মানাধীণ রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্যের আরও একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে রুশ জাহাজ। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে দুই হাজার ৫২২ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে রুশ পতাকাবাহী ‘এম ভি ইয়ামাল ওরল্যান’ জাহাজটি নোঙ্গর করে। জাহাজটিতে ১৭ জন রাশিয়ান নাবিক রয়েছেন। মালামাল খালাস করে জাহাজটি ভারতের উদ্দেশ্যে বন্দর ত্যাগ করবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য নিশ্চিত করে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক অপারেশন সাধন কুমার চক্রবর্তী বলেন, গত মাসের ২৮ তারিখ জাহাজটি রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে পণ্য নিয়ে ছেড়ে আসে। জাহাজটিতে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৩০০ প্যাকেজের দুই হাজার ৫২২ মেট্রিকটন মেশিনারি পণ্য আনা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে থেকে এই পণ্য খালাস শুরু হয়েছে। তিনদিনের মধ্যে এসব পণ্য সড়ক পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে সর্বশেষ ৭ মার্চ রূপপুরের জন্য রাশিয়া থেকে এক হাজার ২০০ মেট্রিকটন মেশিনারি পণ্য আনা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, দেশে নির্মাণাধীণ প্রায় সব মেগা প্রকল্পের মালামাল বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। দ্রæত সময়ে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রুপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে রুশ জাহাজ

আপডেট টাইম : 06:17:33 pm, Tuesday, 25 April 2023