Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

র‌্যাগ ডের নামে অশ্লীলতা বন্ধে হাইকোর্টে রিট

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:30:28 pm, Thursday, 7 April 2022
  • 113 বার

নিউজ ডেক্স: শিক্ষা সমাপনী উৎসবের (র‌্যাগ ডে) নামে শিক্ষা প্রতিষ্ঠানে ডিজে পার্টি, উদ্যাম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রিটকারী আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান বলেন, সম্প্রতি র‌্যাগ ডের নামে শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের কু-রুচিপূর্ণ, অশ্লীল ও ডিজে পার্টির আয়োজন করা হয়। এগুলোর স্থির চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নৈতিক জীবন মান নষ্ট হচ্ছে।  যেখানে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে সমৃদ্ধি হওয়ার কথা সেখানে আজ সেই শিক্ষা প্রশাসকদের পৃষ্ঠপোষকতায় এবং তাদের উপস্থিতিতে চরম নৈতিক অবক্ষয়মূলক কার্যকলাপ চলছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজের অজান্তে নৈতিক অধঃপতনে নিমজ্জিত হচ্ছে। কামরুল হাসান আরও বলেন, যেহেতু দেশের মোট জনসংখ্যার ৭০ ভাগ শিশু কিশোর ও তরুণ এবং দেশের আগামী ভবিষ্যৎ, সেহেতু আমাদের আগামী প্রজন্মকে এ ধরনের অপসংস্কৃতির হাত থেকে রক্ষার জন্য র‌্যাগ ডের নামে অশ্লীলতা, ডিজে পার্টি ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়মূলক এসব কার্যক্রম সকল শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করা প্রয়োজন।

এর আগে এ বিষয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল জানিয়ে এ আইনজীবী বলেন, নোটিশের কোনও জবাব না পাওয়ায় আদালতের রিট দায়ের করতে হয়েছে।

রিটটি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলেও তিনি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

র‌্যাগ ডের নামে অশ্লীলতা বন্ধে হাইকোর্টে রিট

আপডেট টাইম : 09:30:28 pm, Thursday, 7 April 2022