স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাটের শরণখোলার লোকালয়ে আবারও বাঘের দেখা মিলেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে শরণখোলার উপজেলার সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের হারুণ ভদ্দরের এবং আবু ভদ্দরের বাড়ির বাগানে এবং পুকুর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখা যায়। ধারণা করা হচ্ছে বুধবার (১১ জানুয়ারি) রাতের কোন এক সময় সুন্দরবনের ভোলা নদী পাড়িয়ে বাঘ দুটি লোকালয়ে প্রবেশ করেছে। এর আগে ৫ জানুয়ারি সুন্দরবনের দাসের ভাড়ানী এলাকার খাল পেড়িয়ে গ্রামে ঢুকে একটি বাঘ এক গৃহস্থের একটি ছাগল ধরে নিয়ে গেছিল।
এদিকে বাঘ প্রবেশের খবর পেয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সোনাতলা গ্রামে মাইকিং করেছে বন বিভাগ। বাঘটির পায়ের ছাপ পযবেক্ষন করছেন বনবিভাগের লোক জন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষী আঃ রহিম বলেন, গ্রামে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখা পেয়েছি। আমরা পায়ের ছাপ পর্যবেক্ষন করছি।
বন সুরক্ষায় নিয়োজিত সিপিজি ( কমিউনিটি পেট্রোল গ্রুপ)‘র সহসভাপতি মোঃ শহীদুল ইসলাম সাচ্চু বলেন, ধারণা করছি বুধবার দিবাগত রাতের কোন এক সময় সুন্দরবন থেকে একটি বাঘ লোকালয়ে প্রবেশ করেছে। আবু ভদ্রের বাড়ির দক্ষিণ পাশ দিয়ে বাঘটি গ্রামে ঢুকেছে। সকালে আঃ মালেক, আসলাম ভদ্র, হারুন ভদ্রের বাড়ির পুকুর পাড় ও বাগানে বাঘের একাধিক পায়ের ছাপ দেখেছি। পায়ের ছাপগুলো ভিন্ন আকৃতির। মনে হচ্ছে দুটো বাঘ এসেছিল গ্রামে। আমরা পায়ের ছাপ থাকা এলাকা ও আসপাশ তল্যাসি করেছি। মনে হচ্ছে বাঘ দুটো আবারও বনের মধ্যে চলে গেছে। খাবারের সন্ধানে বা পথ ভুলে বাঘ দুটি লোকালয়ে আসতে পারে এমন দাবি করেছেন তিনি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে, আমাদের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লোকালয় তল্যাসি করে বাঘ পাওয়া যায়নি। ধারণা করছি বাঘটি বনে ফিরে গেছে। এছাড়াও বনরক্ষিরা সোনাতলা গ্রামকে পর্যবেক্ষন করছেন। এছাড়া জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। জনসাধারণকে সচেতন করতে বলা হয়েছে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
লোকালয়ে বাঘ ! সতর্ক থাকতে বনবিভাগের মাইকিং
-
Md.Liton - আপডেট টাইম : 06:46:31 pm, Thursday, 12 January 2023
- 184 বার
জনপ্রিয় সংবাদ












