Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

শরণখোলায় কাল বৈশাখীতে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:24:00 pm, Saturday, 28 May 2022
  • 134 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাটের শরণখোলায় কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ ও অসংখ্য গাছপালা ভেঙ্গে গেছে। হঠাৎ বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে। বেশকিছু বিদ্যুতের লাইন ও দুটি পোল ভেঙ্গে গেছে। কয়েক খোন্তাকাটা, সাউথখালী, রাজৈড়সহ বেশকিছু গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার (২৭ মে) বিকেল পৌনে তিনটার দিকে ২০ থেকে ২৫ মিনিটের বজ্রসহ বৃষ্টি ও ঝড় বাতাসে এসব ক্ষয়ক্ষতি হয়।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের উত্তর কদমতলা ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল শরীফ বলেন, হঠাৎ বৃষ্টি ও ঝড়ো বাতাসে একটি চাম্বল গাছ উপড়ে আমার বসত ঘরে পড়েছে। প্রতিবেশী ভ্যানচালক সেলিম গোলদারের ঘরেও একটি চাম্বল গাছ উপড়ে পড়েছে। আরেকটি ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। আমার ওয়ার্ডের বেশকিছু মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছ ভেঙ্গেছে।

খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, হঠাৎ ঝড় ও বজ্রপাতে রাজৈর গ্রামের এমাদুল হাওলাদারের একটি গরু মারা গেছে। কারও কারও ঘরও ক্ষতিগ্রস্থ হয়েছে। বিকেল থেকে বিদ্যুৎ সংযোগ নেই আমাদের এলাকায়।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী বলেন, ঝড়ে কিছু গাছপালা ভাঙ্গার খবর পেয়েছি। তেমন বড় ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে নেই। তারপরও আমরা খোঁজ খবর নিচ্ছি। যদি কারও গুরুতর কোন ক্ষতি হয়, সে ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

শরণখোলায় কাল বৈশাখীতে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

আপডেট টাইম : 04:24:00 pm, Saturday, 28 May 2022