স্টাফ রিপোটার,বাগেরহাট
সংগঠন বিরোধী কর্মকান্ডের সাথে যুক্ত থাকার অপরাধে বাগেরহাটের শরণখোলা উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ প্রদান করা হয়। বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান বলেন, শরণখোলা উপজেলা ছাত্রলীগের নেতাদের সংগঠন বিরোধী কর্মকান্ডের ফলে বাংলাদেশ ছাত্রলীগের সুনামক্ষুন্ন হচ্ছিল। যার কারণে উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষনা করা হয়েছে। পরবর্তীতে সংগঠনের নিয়ম অনুযায়ী উপজেলা কমিটি গঠন করা হবে।
অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের এক নেতা জানান, শরণখোলা উপজেলা কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাব্বিরের বিরুদ্ধে জমি দখল, চাদাবাজি, হামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতেই মূলত এই কমিটি স্থগিত করা হয়েছে।
২০২১ সালের ২০ জানুয়ারি পূর্বের কমিটি বিলুপ্ত করে আসাদুজ্জামান আসাদকে সভাপতি ও সাইফুল ইসলাম সাব্বিরকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করে বাগেরহাট জেলো কমিটি।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
শরণখোলা উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত
-
Md.Liton - আপডেট টাইম : 04:46:13 pm, Monday, 18 April 2022
- 122 বার
জনপ্রিয় সংবাদ












