Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

শুধু আর্থিক উন্নতি হলে চলবে না, নৈতিক উন্নতিও ঘটাতে হবে

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:28:52 am, Monday, 4 July 2022
  • 231 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:দূর্নীতি দমক কমিশন (দুদক) এর মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষন) একেএম সোহেল বলেছেন, শুধু আর্থিক উন্নতি হলে চলবে না, আমাদের নৈতিক উন্নতিও ঘটাতে হবে। কোন জাতি যদি শুধু আর্থিক উন্নতি করে তাহলে সেই উন্নতি টেকসই হয় না। টেকসই উন্নতি করতে হলে, আর্থিক উন্নতির সাথে সাথে নৈতিক উন্নতি ঘটাতে হবে। এজন্য সবার আগে আমাদের সৎ মানুষ হতে হবে। সব ধরণের দূর্নীতিকে না বলতে হবে। বাগেরহাটে দূর্নীতি দমক কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক একেএম সোহেল আরও বলেন, আজকে শুধু বাগেরহাট নয়, দেশের বিভিন্ন স্থানে ১২টি সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। দুদকের বাগেরহাটে সমন্বিত জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে এই জেলা দূর্নীতিমুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রবিবার (০৩ জুলাই) বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, দুদকের খুলনা বিভাগীয় পরিচালক মঞ্জুর মোরশেদ, বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল ইসলাম, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ, সাতক্ষিরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেজা রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর আছাদুজ্জামান, দুদক সমন্বিত জেলা কার্যালয়, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ শাহরিয়ার প্রমুখ। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বাগেরহাট ও সাতক্ষিরা জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
এর আগে বাগেরহাট শহরের দশানীস্থ একটি ভবনে দুদকের কার্যালয় উদ্বোধন করেন দুদকের মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষন) একেএম সোহেল। সাতক্ষিরা ও বাগেরহাট জেলার দূর্নীতি দমনে কাজ করবে এই সমন্বিত কার্যালয়। একই দিনে দেশের বিভিন্ন স্থানে ১২টি সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

শুধু আর্থিক উন্নতি হলে চলবে না, নৈতিক উন্নতিও ঘটাতে হবে

আপডেট টাইম : 12:28:52 am, Monday, 4 July 2022