Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সংসারের ঘানি টেনেও জিপিএ-৫ পেয়েছে এতিম তারেক

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:17:48 pm, Monday, 28 November 2022
  • 102 বার

চিতলমারী প্রতিনিধি:সংসারের ঘানি টেনেও বাবা হারানো শেখ তারেক জিপিএ-৫ পেয়েছে। তারেক বাগেরহাটের চিতলমারী উপজেলার সুরশাইল গ্রামের মৃত শেখ রুহুল আমিন মুকুলের ছেলে। মা রূপালী বেগম পেশায় গৃহিনী ও সামান্য দর্জি কাজ করেন।তারেক এ বছর চিতলমারী সরকারি সামছুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

শেখ তারেকের মা রূপালী বেগম বলেন, ‘তারেকের যখন ১৪ মাস বয়স তখন ওর বাবা মারা যায়। তারপর থেকে ওদের দুই ভাই-বোনকে নিয়ে নানা চড়াই-উৎরাই পেরিয়ে মেয়ে তমা আক্তারকে এমএ পাশ করিয়েছি। সে বেকার। ঘরে বসে আছে। কোন চাকরি পায়নি। তারেক যখন হাইস্কুলে পড়াশুনা শুরু করে তখন থেকেই লেখাপড়ার চাইতে সংসারের কাজ ও আয়ের জন্য ওর সময় চলে যেত বেশী। তারপরও পড়াশুনার হাল ছাড়েনি। পরের জমিতে ট্রাকটর চালিয়ে হাড়ভাঙ্গা পরিশ্রম করে রাতে মাত্র ১ থেকে ২ ঘন্টা বই পড়েছে। ওকে কোন দিন প্রাইভেট দিতে পারিনি। ওর এই সাফল্যে সত্যি আমি গর্বিত ও আনন্দিত।’

শেখ তারেক বলেন, ‘আমার এ সাফল্যর পিছনে মা রূপালী বেগম ও আমাদের গ্রামের সুজন তালুকদারের অবদান স্মরনীয়। জীবনে এদের কথা ভুলবনা। আমি ভবিষ্যতে মেরিন ইঞ্জিনিয়ার হতে চাই। জানিনা আল্লাহ কপালে রেখেছেন কি-না ?’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সংসারের ঘানি টেনেও জিপিএ-৫ পেয়েছে এতিম তারেক

আপডেট টাইম : 06:17:48 pm, Monday, 28 November 2022