Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

সময়ের বিবর্তনে বিলুপ্ত হয়ে গেছে মোংলার সিনেমা হল

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:39:46 pm, Saturday, 14 May 2022
  • 131 বার

মোংলা প্রতিনিধি:

এক সময়ের মোংলার ঐতিহ্যবাহি সিনেমা হল আখিঁ সিনেমা এবং রিমঝিম সিনেমা। কাল ও সময়ের বিবর্তনে আজ বিলুপ্ত হয়ে গেছে এই সিনেমা হল দুটি। কথিত আছে জনপ্রিয় এই হলে বেদের মেয়ে জোসনা সিনেমা দেখতে এসে বাচ্চা প্রসব করেছিলেন কোন এক নারী। এক সময় যে সিনেমা হলের সামনে থাকতো রঙিন পোস্টার, আলোক সজ্জিত গেট এবং মানুষের সরব উপস্থিতি সেই সিনেমা হল বর্তমানে পরিণত হয়েছে ভূতের গলিতে। রহিম রুব্বান, কাশেম মালার প্রেম,গুনাই বিবি,বেদের মেয়ে জোসনা,বাংলার বধু, স্বামি কেন আসামি, নাগ নাগিনির প্রেম, মায়ের অধিকার, অন্তরে অন্তরে, প্রেমের সমাধি সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা মাইকিং করে ডাক ঢোল পিটিয়ে দর্শকদের দেখার জন্য আমন্ত্রণ জানানো হতো। মোংলাসহ আশেপাশের উপজেলাগুলি থেকেও সিনেমাপ্রেমী দর্শকের আসতো নতুন পোশাক পরিধান করে সপ্তাহের নতুন ছবি দেখতে। বর্তমানে ইন্টারনেটের আধুনিক যুগে মানুষের হাতে হাতে মোবাইল ফোন থাকাতে সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ। চাইলেই তারা নিজেদের মন মত যে কোন সিনেমা ঘরে বসে কিংবা চায়ের দোকানে বসে নিজেদের মোবাইলে দেখতে পারছেন।

এই পেশার সাথে জড়িত অনেকেই পেশা পরিবর্তন করে এখন ভিন্ন ভিন্ন পেশায় কাজ করছেন। সিনেমা হলের মাইকিং ম্যান নজরুল বলেন এখন আর দর্শক হলে আসেনা ছবি দেখতে। সিনেমা হল বন্ধহয়ে যাবার পর চায়ের দোকান দিয়েছি বৌ বাচ্চা নিয়ে কোন রকমে দিন কাটাচ্ছি। তবে এই পেশায় জড়িত ছিলো এমন অনেকেই মানবেতর জীবন কাটাচ্ছে।

সামাজিক সংগঠন সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন বলেন সিনেমা হল মানুষের বিনোদনের বড় একটি জায়গা, কর্মব্যাস্ত জীবনে মানুষের বিনোদনের খুবই প্রয়োজন, স- পরিবারে হলে গিয়ে ছবি দেখার মতো পরিবেশ এবং মানসম্মত ছবি হলে মানুষ আবারো সিনেমা মুখি হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

সময়ের বিবর্তনে বিলুপ্ত হয়ে গেছে মোংলার সিনেমা হল

আপডেট টাইম : 12:39:46 pm, Saturday, 14 May 2022