নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও হয়রানির প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মাববন্ধন কর্মসূচিতে অংশ নেন সর্বস্তরের সাংবাদিকরা। এসময় সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক হয়রানি বন্ধসহ সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, সহ-সভাপতি ইসরাত জাহান, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদুল হক, সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী বাবু, অর্থ সম্পাদক এসএম শামসুর রহমান, সাংবাদিক আজাদুল হক, আকমাল উদ্দিন শাখি, শেখ আবু সাইদ, এইচ এম মইনুল ইসলাম, আকুঞ্জি আরিফুল ইসলাম, তরফদার রবিউল ইসলাম, অলিপ ঘটক, এসএম আমিরুল আলম বাবু, এসএস শোহান, মামুন আহমেদ, আব্দুল্লাহ আল ইমরান, সোহেল রানা বাবু, ওবায়দুল ইসলাম, শেখ সোহেল, মোঃ রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা সরকারের উন্নয়ন সহযোগি। কিন্তু নানাভাবে আজ সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। বিশেষ করে কিছু দূর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও সরকার দলীয় নেতারা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করছেন। অনেক সময় সাংবাদিকরা হামলারও হামলারও স্বীকার হচ্ছে। স¤প্রতি সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারকে পুলিশ হয়রানি করছে। সাংবাদিকরা তো পালিয়ে যাওয়ার লোক না। তারপরও কেন পুলিশ এদেরকে হয়রানি করছেন। অতিদ্রæত সময়ের মধ্যে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে করা হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সময় সংবাদের বার্তা প্রধানকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
-
Md.Liton - আপডেট টাইম : 01:45:14 am, Thursday, 9 February 2023
- 133 বার
জনপ্রিয় সংবাদ












