Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সরকারি ১৫ চিনিকলের ১৪টিই লোকসানে

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:54:32 pm, Sunday, 3 April 2022
  • 106 বার

জ্যেষ্ঠ প্রতিবেদক:

বাংলাদেশের সরকারি ১৫টি চিনিকলের মধ্যে ১৪টিই লোকসানে। এর মধ্যে একটি চিনিকল (কেরু অ্যান্ড কোং) লাভজনক ও অলাভজনক চিনিকলের সংখ্যা ১৪টি। ২০২০-২০২১ মাড়াই মৌসুম থেকে সরকারি সিদ্ধান্তে অলাভজনক ১৪ চিনিকলের মধ্যে ৬টি চিনিকলের (পঞ্চগড়, সেতাবগঞ্জ, শ্যামপুর, রংপুর, পানা ও কুষ্টিয়া) আখ মাড়াই কার্যক্রম স্থগিত রয়েছে।

রোববার (৩ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুয়ামূন এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।সরকারি দলের সংসদ সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, দেশে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের জন্য শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ৫টি জেলায় কৃষিভিত্তিক শিল্পনগরী/শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। সেগুলো হলো- বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও; বিসিক মধুপুর শিল্প পার্ক (আনারসসহ কৃষিপণ্য প্রক্রিয়াকরণ) টাঙ্গাইল; বিসিক উত্তরাঞ্চল কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পপার্ক, বগুড়া; বিসিক কৃষি প্রক্রিয়াকরণ শিল্পনগরী, রংপুর এবং বিসিক কৃষি পণ্য প্রক্রিয়াকরণ শিল্প পার্ক, মেহেরপুর।

সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, চট্টগ্রামের বাড়বকুণ্ডে অবস্থিত চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স কারখানা পুনরায় চালু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কারখানা প্রাঙ্গণে একটি নতুন ক্লোর-অ্যালকালি ও ক্লোরিন সম্পর্কিত বেসিক কেমিক্যাল, কমপাউন্ড (পিভিসি) প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে পেশাদার উপযুক্ত পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থ-কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা সম্পাদনের নিমিত্ত একটি প্রতিষ্ঠান থেকে আরএফপি-এর প্রস্তাব পাওয়া গেছে। প্রাপ্ত প্রস্তাবটি মূল্যায়নের কার্যক্রম চলমান।

জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, সারাদেশে বিসিকের মোট ৭৯টি শিল্পনগরী আছে। মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, বিসিক থেকে ২০০৯ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৭১৫টি বন্ধ শিল্প কারখানা চালু করা হয়েছে।

সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, এলএনজি আমদানিতে ২০২১-২২ অর্থবছরে পেট্রোবাংলাকে চার হাজার কোটি টাকা ভর্তুকি/অনুদান দেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে এলএনজি আমদানিতে চাহিদার পরিমাণ ২৩ হাজার ৩৬৭ কোটি ৪৮ লাখ টাকা।

সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, গত বছর ১২ এপ্রিল ১২ কেজি বোতলজাতকৃত এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল ৯৭৫ টাকা। সর্বশেষ ৩ মার্চ তার দাম বেড়ে হয়েছে এক হাজার ৩৯১ টাকা।

জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, সমুদ্রাঞ্চলে অবস্থিত ব্লকগুলো নিজেরা খনন করার পরিকল্পনা আপাতত সরকারের নেই। অগভীর ও গভীর সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধান, উন্নয়ন ও উৎপাদনকার্যক্রম উচ্চ প্রযুক্তিনির্ভর, অত্যধিক ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ বিধায় উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) এর আওতায় আন্তর্জাতিক তেল কোম্পানির মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে।

প্রতিমন্ত্রী জানান, পেট্রোবাংলার আওতাধীন দেশীয় অনুসন্ধান কোম্পানি বাপেক্সের স্থলভাগে সক্ষমতা থাকলেও সমদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধান, উন্নয়ন ও উৎপাদন বিশেষভাবে প্রযুক্তিনির্ভর ও ব্যয়বহুল হওয়ায় সে সক্ষমতা নেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সরকারি ১৫ চিনিকলের ১৪টিই লোকসানে

আপডেট টাইম : 02:54:32 pm, Sunday, 3 April 2022