Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাগেরহাটে প্রেস ব্রিফিং

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:56:09 pm, Wednesday, 13 May 2026
  • 50 বার

বাগেরহাট প্রতিনিধিঃ “সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচি প্রচার কার্যক্রম বাস্তবায়নে বাগেরহাটে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোরাম মোঃ বাতেন । এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ পরিচালক মুঈনুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু,সহ সভাপতি এস এম রাজ, সাধারন সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন প্রমুখ|
জেলা কৃষি অফিসের উপ পরিচালক মোঃ মোতাহার হোসে,সমাজসেবা অফিসের উপপরিচালক সন্তোশ কুমার নার্থ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত পাল,সামাজিক বনবিভাগের কর্মকর্তা চিন্ময় মধু, অগ্রণীব্যংকের এজিএম মোঃ শরিফুল ইসলাম, সাংবাদিক আলী আকবার টুটুর,ইয়ািমন, আমিরুর হক বাবু, এস এস সোহান,মোল্লা আব্দুর রব, বাচ্চু মল্লিক, আজাদ রুহুল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ফ্যামেলি কার্ড কার্যক্রম, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল খনন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং একটি স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। তিনি উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাগেরহাটে প্রেস ব্রিফিং

আপডেট টাইম : 06:56:09 pm, Wednesday, 13 May 2026